পশ্চিম মেদিনীপুর:  তৃণমূল সরকারের চালু করা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকত তৃণমূল নেতার নামে! মুর্শিদাবাদের বহরমপুরের পর এবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা। সরকারি প্রকল্পে নগদ হাতে পেতে পুরুষও লক্ষ্মী! আবার সামনে এল এই ধরনের ঘটনা। অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 

Continues below advertisement

বহরমপুর ধৃত 'লক্ষ্মী' ছেলে রাকিবুল শেখ, আবার চন্দ্রকোণায় গ্রেফতার তৃণমূলের 'লক্ষ্মী' উত্তম সাউ। মুর্শিদাবাদের বহরমপুরে বুধবারই হদিশ মিলেছে পুরুষ-'লক্ষ্মী'র! আর, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় এবার সন্ধান মিলল তৃণমূলের 'লক্ষ্মী'-ছেলের! এ যেন ভাণ্ডারেই ভারী গোলমাল! বাড়ির লক্ষ্মী, মানে মহিলাদের জন্য় তৃণমূল সরকার চালু করেছিল লক্ষ্মীর ভাণ্ডার। কিনতু, সেই প্রকল্পের উপভোক্তার তালিকাতেও মিশেছিল জল!যার জেরে পুরুষও হয়ে গেছিলেন লক্ষ্মী! হ্য়াঁ, ঠিকই শুনেছেন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন পুরুষও! বহরমপুরের রাধারঘাটের রাকিবুল শেখের গ্রেফতারির পর, এবার আরও এক পুরুষ-'লক্ষ্মী'র সন্ধান মিলল চন্দ্রকোণায়! জিজ্ঞাসাবাদের পর, উত্তম কুমার সাউ নামের ওই তৃণমূল নেতাকেও গ্রেফতার করেছে পুলিশ। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানিয়েছেন '২০২২ সাল থেকে ওঁর ডকুমেন্টে, মিসেস-এর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওঁর নামে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আসছে। সেইজন্য আমরা ফর্জারি, ইমপার্সোনেশন এবং চিটিং, এই সেকশনে ওঁকে অ্যারেস্ট করি।++ওঁর ডকুমেন্ট ব্যবহৃত হয়েছে। ওঁর মিসেস-এর অ্যাকাউন্টে ঢুকেছে।' চন্দ্রকোণা ১ নম্বর ব্লকের মনোহরপুর এলাকার বাসিন্দা তৃণমূল নেতা উত্তম কুমার সাউ। পেশায় ঠিকাদার। বিজেপির অভিযোগ, তৃণমূল সরকারের চালু করা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকত এই তৃণমূল নেতার নামে! চন্দ্রকোণার মনোহরপুরের বিজেপির মণ্ডল সভাপতি সবুজ মজুমদার বলেন,  'আমাদের গ্রামপঞ্চায়েতে একজন কন্ট্রাক্টর এবং তৃণমূলের নেতা, তার নামে, এবং পুরুষ, নাম উত্তম সাউ, সেও লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। আমরা চাই, টাকা ফেরত দিতে হবে, সরকারের টাকা। ওই ভাবে সরকারের টাকা তছরুপ করা যাবে না।' অভিযোগ স্বীকার করে নিজের মতো করে সাফাই দিয়েছেন ধৃত তৃণমূল নেতা। ধৃত অভিযুক্ত তৃণমূল নেতা উত্তম কুমার সাউ বলেছেন, 'কখনও আমি এই লিস্ট খতিয়ে দেখিনি। কীভাবে আমার নাম ওখানে এসেছে, সেটাও আমার জানা নেই।' নিজের স্ত্রী-র জন্য লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিলাপ করেছিলেন বলে জানিয়েছেন তৃণমূল নেতা। তিনি বলছেন,  'ওর জন্যই আবেদন করেছিলাম। আমার নামটা ওখানে আছে। ওর অ্যাকাউন্ট নম্বর, ওর ফোন নম্বর। কিন্তু বেনিফিসিয়ারির নামের জায়গায় দেখা যাচ্ছে আমার নাম বসে আছে।'

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, 'তৃণমূল কংগ্রেস হলে আপনি মহিলা হন, পুরুষ হন সব কিছু পাবেন। ++ মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার করেছিল পূর্ববর্তী সরকার। সেটা পুরুষরা পেয়েছে। জানিনা ফর্ম ফিলাপ করার সময় সেই ব্য়ক্তি বোরখা পরে করেছিল কি না? চিনতে পারেনি? রাজ্য সরকার হয়তো ভুল করে দিয়েছে।'রাজ্যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প শুরুর আগে তালিকা ঝাড়াই বাছাই শুরু করেছে বিজেপি সরকার। আর তাতেই সামনে আসছে একের পর এক এধরনের ঘটনা! বহরমপুরে ধৃত রাকিবুল শেখকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

Continues below advertisement