কলকাতা: শনিবার থেকে শুরু হল জনগণনার প্রথম পর্যায়। এবারই প্রথম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে হবে দেশের জনগণনা। প্রথম ১৫ দিন চলবে সেল্ফ এনুমারেশন। যেখানে সাধারণ মানুষ নিজেরাই অনলাইনে তথ্য জমা দেওয়ার সুযোগ পাবেন। 

Continues below advertisement

সেলফ এনুমারেশন করার জন্য ঢুকতে হবে https://se.census.gov.in - দিতে হবে ৩৩টি প্রশ্নের উত্তর। সেলফ এনুমারেশনে দিতে হবে বাড়ি বা ফ্ল্যাটের বিবরণও। মেঝে, দেওয়াল বা ছাদ কী দিয়ে তৈরি, দিতে হবে সেই তথ্যও। কিন্তু এত সব তথ্য দিতে গিয়ে যদি কোনও ভুল হয়? চিন্তা নেই, করা যাবে এডিটও।                     

দক্ষিণ ২৪ পরগনার ওসি সেনসাস অভিজিৎ হালদার বলেন, 'কোনও সমস্যা হবে না। পরবর্তী ক্ষেত্রে যদি ফাইনাল স্টেজেও চলে যাই আমরা, তার পরেও এডিট করার একটা সুযোগ থাকছে। ভুল হলেও কোনও সমস্যা থাকছে না। তারপর, যখন এনুমারেটর হাউস লিস্টিং শুরু হবে, তখনও কিন্তু এনুমারেটর বাড়িতে গিয়েছে সংশোধন করার সুযোগ থাকছে।' 

Continues below advertisement

ফ্ল্যাট বা বাড়ির তথ্য দেওয়ার পর দিতে হবে পরিবারের সদস্যদের তথ্য। এবার দিতে হবে পরিবারের পানীয় জল, জ্বালানি, শৌচাগার থেকে আলো সংক্রান্ত তথ্য। সেই সঙ্গে দিতে হবে পারিবারিক আয়ের তথ্য।                                                       

দক্ষিণ ২৪ পরগনার ওসি সেনসাস অভিজিৎ হালদার বলেন, 'আসলে এটা একটা পারিবারিক তথ্যের ডিক্লারেশন। এই সেল্ফ এনুমারেশন যখন আমরা করছি, তখন বাড়ির মালিক যা মনে করছেন, উনি তাই দেবেন। এনুমারেটর যখন বাড়ি বাড়ি যাবেন, তখন উনি এটা চেক করতে পারেন। ধরুন, তিনজন ইনকাম করছেন, তিনজন মিলে যা আয় হবে, সেটা এখানে দিতে হবে। সেল্ফ এনুমারেশন পর্বে দিতে হবে সম্পত্তির হিসেবও।                                       

এরপর নির্ধারিত সময়ে গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে সেই তথ্য যাচাই করবেন। নতুন এই পদ্ধতির মাধ্যমে জনগণনার কাজ আরও দ্রুত, স্বচ্ছ ও নির্ভুল করার লক্ষ্য নিয়েছে কেন্দ্র সরকার। ১৬ অগাস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িতে বাড়িতে চলবে ভেরিফিকেশন।