সমীরণ পাল, কলকাতা : AERO-র নাম করে SIR-এর নথি চেয়ে ফোন। সেই যে নথিপত্র নিয়ে বেরিয়ে গেলেন নাসির আলি, আর ফিরলেন না। এসআইআর শুনানির কাজ চলছে রাজ্য জুড়ে। বহু মানুষেরই ডাক পড়ছে। বাড়ির লোকের ধারণা ছিল, এক্ষেত্রেও বিষয়টা তেমনই। কিন্তু না। এসআইআর এর নথি চেয়ে ফোন করে ডেকে খুন করা হল যুবককে। আর এর নেপথ্যে তার বিএলও !  উত্তর চব্বিশ পরগনায় হাড় হিম করা ঘটনা।               

Continues below advertisement

গ্রেফতার BLO                                          

পুলিশ সূত্রে খবর, গত সোমবার থেকে নিখোঁজ নাসির।  অবশেষে শুক্রবার গভীর রাতে, উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার ৩টি খাল থেকে নিখোঁজ যুবকের প্যাকেটবন্দি টুকরো দেহ উদ্ধার করল পুলিশ। সামনে এল এক চাঞ্চল্যকর অপরাধের ঘটনা। এই খুনের অভিযোগে, আগেই গ্রেফতার করা হয়েছে বাদুড়িয়ার ২২ নম্বর বুথের BLO রিজওয়ান হাসান মণ্ডল ও তাঁর সঙ্গী সাগর গায়েনকে। পুলিশ সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদে নাসির আলিকে খুন করার কথা স্বীকার করেছেন অভিযুক্ত BLO রিজওয়ান হাসান মণ্ডল।        

Continues below advertisement

কী কারণে খুন ?                  

পুলিশের দাবি, নিহত নাসির আলির স্ত্রীর সঙ্গে অভিযুক্ত BLO-র বিবাহ বহির্ভূত সম্পর্ক ঘিরে বেশ কিছুদিন ধরেই টানাপোড়েন চলছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সে কারণেই খুন করা হয়েছে নাসির আলিকে। নিহত যুবকের পরিবারের দাবি, গত সোমবার AERO-র নাম করে SIR-এর নথি চেয়ে ফোন আসে বাড়িতে। সেইমতো নথি হাতে তড়িঘড়ি বা়ড়ি থেকে বেরিয়ে যান নাসির আলি। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি।

এরপর গতকাল সঙ্গী সহ BLO রিজওয়ান হাসান মণ্ডলকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সবটা স্বীকার করেন তিনি। এরপর রাতে ধৃতদের সঙ্গে নিয়ে বাদুড়িয়ার ৩টি আলাদা আলাদা খাল থেকে প্যাকেটবন্দি দেহ উদ্ধার করে পুলিশ। গতকালই অভিযুক্ত দুজনকে ধৃত ২ জনকেই ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত।