UPSC CSE Examination: সিভিল সার্ভিস পরীক্ষায় ৩০১ র্যাঙ্ক করেছেন ২ জন একই নামের প্রার্থী ! একজন বিহারের আকাঙ্খা সিং। অন্যজন উত্তপ্রদেশের গাজিপুরের আকাঙ্খা সিং। ইউপিএসসি- র তরফে সিভিল সার্ভিস এক্সামিনেশন ২০২৫- র ফল বেরনোর পরই শুরু হয় শোরগোল। বিহারের আকাঙ্খা দাবি করেন তিনিই ৩০১ র্যাঙ্ক করেছেন। অতএব তিনিই ভারতীয় পুলিশে যোগ দেওয়ার জন্য যোগ্য। এদিকে বিহারের আকাঙ্খার দাবি সামনের আসার পর উত্তরপ্রদেশের গাজিপুরের আকাঙ্খাও দাবি করেন যে, তিনিই ৩০১ র্যাঙ্ক করেছেন। অবশেষে ইউপিএসসি কর্তৃপক্ষ স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে কে যোগ্য প্রার্থী। ইউপিএসসি- র তরফে জানানো হয়েছে উত্তরপ্রদেশের গাজিপুরের আকাঙ্খা সিং-ই ঠিক বলেছেন। সিভিল সার্ভিস পরীক্ষায় তিনিই ৩০১ র্যাঙ্ক করেছেন।
পেশায় একজন চিকিৎসক উত্তরপ্রদেশের গাজিপুরের আকাঙ্খা সিং। এমিবিবিএস- এর পর মাস্টার্সও করেছেন তিনি। বর্তমানে একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ অর্থাৎ গায়নোকোলজিস্ট হিসেবে প্র্যাকটিস করেন তিনি। এইমস পাটনা থেকে পড়াশোনা করেছেন তিনি। আকাঙ্খা জানিয়েছেন, ২০২৫ সালে দ্বিতীয়বার ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় বসেছিলেন তিনি। পরীক্ষায় যে তিনি উত্তীর্ণ হবেন তা নিয়ে কোনও সংশয় ছিল না আকাঙ্খার, এমনটাই জানিয়েছেন তিনি। র্যাঙ্ক এবং রোল নম্বর দেখে নিশ্চিত ছিলেন যে ৩০১ র্যাঙ্ক তাঁরই হয়েছে। কোনও দ্বন্দ্ব ছিল না তাঁর মনে। এখন ইউপিএসসি- র তরফে স্পষ্টভাবে সবটা ঘোষণা করা হয়ে গিয়েছে। ফলে স্বস্তি বোধ করছেন তিনি। সংবাদসংস্থা এএনআই- কে দেওয়া একটি সাক্ষাৎকার এইসব তথ্য জানিয়েছেন ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় ৩০১ র্যাঙ্ক করা উত্তরপ্রদেশের গাজিপুরের ডক্টর আকাঙ্খা সিং।
Education Loan Information:
Calculate Education Loan EMI