BHEL Apprentice Recruitment : আপনিও যদি বড় কোম্পানিতে শিক্ষানবীশ পদে কাজ করার অভিজ্ঞতা লাভ করতে চান, তাহলে এটাই সেরা সময়। কারণ, ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড (BHEL) আপনাকে দিচ্ছে শিক্ষানবীশ পদে কাজ করার সুযোগ। ৩৮০টি পদে এক বছরের জন্য এই নিয়োগ করবে।

Continues below advertisement

কারা আবেদন করতে পারবেন মনে রাখবেন , এই শিক্ষানবীশ পদে আবেদনের জন্য কোনও লিখিত পরীক্ষায় বসতে হবে না চাকরিপ্রার্থীদের। কেবল মাধ্যমিক পাস হলেই এই ক্ষেত্রে আবেদন করা যাবে তবে যে ক্ষেত্রে আপনি আবেদন করছেন, সেই ক্ষেত্রে ITI উত্তীর্ণ হতে হবে । মনে রাখবেন, আপনার নম্বরের ভিত্তিতে মেধা হিসাবে কোনও আবেদন গ্রহণ করবে BHEL কর্তৃপক্ষ।

কোন পদে কত নিয়োগসব মিলিয়ে ৩৮০টি পদে শিক্ষানবীশ নিয়োগ করবে ভেল। এই ক্ষেত্রে ৯টি ট্রেডে পাওয়া যাবে এই সুবিধা। এরমধ্য়ে রয়েছে ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিসিয়ান, মেশিনিস্ট, টার্নার, ইনস্ট্রুমেন্ট মেকানিক পদে হবে নিয়োগ। এই পদের জন্য ১২৫জন ফিটার, ১১৫ জন ওয়েল্ডার, ৩০ জন ইলেকট্রিশিয়ান, ২০ জন টার্নার, ২০ জন মেশিনিস্ট, ১২জন ইনস্ট্রুমেন্ট মেকানিক পদে, ৬জন আরঅ্যান্ডডি (R&D) মেকানিক ও ৪৫ জন কোপা (COPA) পদে অ্য়াপ্রেন্টিস নেওয়া হবে। 

Continues below advertisement

কত টাকা স্টাইপেন্ড পাওয়া যাবেএই শিক্ষানবীশ পদে ফিটার, ইলেকট্রিসিয়ান, মেশিনিস্ট, টার্নারদের, ইনস্ট্রুমেন্ট মেকানিক মাসে পাবেন ১১,০৪০ টাকা । পাশাপাশি ওয়েল্ডার ও কোপা (COPA) ট্রেডের ব্যক্তিদের ১০,৫৬০ টাকা করে মাসিক স্টাইপেন্ড দেওয়া হবে। 

কারা আবদনের যোগ্যএই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের কোন স্বীকৃত বোর্ড থেকে ১০ ক্লাস পাস করতে হবে। NCVT বা SCVT থেকে পূর্ণ সময়ের ITI কোর্স কমপ্লিট থাকতে হবে আবেদনকারীর। 

বয়সসীমা কী রাখা হয়েছেএকানে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।  অগাস্ট ১, ২০২৬ তারিখকে ভিত্তি ধরে এই বয়স হতে হবে চাকরিপ্রার্থীদের।

আরও পড়ুন : আতঙ্কের প্রহর গুনছে কর্মীরা, আজ ভোর-রাতে আসতে পারে ইমেল, হাজার-হাজার চাকরি যাবে


Education Loan Information:

Calculate Education Loan EMI