BHEL Recruitment 2026 : আপনিও যদি সরকারি চাকরির সুযোগ খুঁজে থাকেন, তাহলে এটাই সেরা সময়। ভারত হেভি ইলেকট্রিকালস লিমিটেড (BHEL Recruitment) সম্প্রতি একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে মাধ্যমিক ও এই সার্টিফিকেট থাকলেই সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবেন আপনি।

Continues below advertisement

কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন ?এখানে গ্রেড ৪ পদের জন্য ফিটার, ওয়েল্ডার, টার্নার , মেশিনিস্ট, ইলেক্ট্রিসিয়ান, ফাউন্ড্রিম্যান, ইলেক্ট্রনিক্স, মেকানিক পদে নিয়োগ করবে কোম্পানি। যোগ্য ব্যক্তিরা ভেলের অফিসিযাল ওয়েবসাইটে গিয়ে এই পদের জন্য আবেদন করতে পারেন। মনে রাখবেন, ২১ অক্টোবর থেকে এই পদে আবেদন করার তারিখ। আপনি এখানে ১৮ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। ১১ ডিসেম্বর এই পরীক্ষার তারিখ পড়তে পারে। 

কোন পদের জন্য কতজনকে নেওয়া হবে ?ফিটার পদের জন্য- ২৭৮ জনওয়েল্ডার নেবে- ১০৪ জনমেকানিক পদের জন্য- ১০১ জনইলেক্ট্রিসিয়ান-৯০ জনটার্নার-৫২ জনইলেকট্রনিক মেকানিক- ২৩ জনফাউন্ড্রিম্যান- ১২ জন

Continues below advertisement

কারা আবেদনের যোগ্য ?এই পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে এনসিটি-আইটিআই (NCT-ITI) সার্টিফিকেট থাকতে হবে। পাশাপাশি আপনার কাছে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট (NAC)-ও থাকতে হবে। জেনারেল, ওবিসি, EWS শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে আইটিআই-এনটিসি (ITI-NTC) ও এনএসি (NAC)-তে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকা আবশ্যক। অন্যদিকে, এসসি (SC) ও এসটি (ST) শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকা প্রয়োজন।

কত বেতন পেতে পারেন যোগ্য প্রার্থীরা ?মনে রাখবেন, এখানে প্রথমে আপনাকে অস্থায়ীভাবে ১ বছরের জন্য নেওয়া হবে। সেই ক্ষেত্রে মাসে ২৪,০০০ টাকা স্টাইপেন্ড পাবেন নিযুক্ত। একবার চাকরি স্থায়ী হয়ে গেলে ২৯৫০০ টাকা থেকে ৬৫,০০০ টাকা প্রতি মাসে বেতন হবে আপনার। সঙ্গে পাবেন সব ধরনের প্রযোজ্য ভাতা।

কীভাবে আবেদন করবেন ?১ এই পদে আবেদনের ক্ষেত্রে প্রথমে চাকরিপ্রার্থীকে BHEL-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।২ এবার নোটিফিকেশন সেন্টারে গিয়ে কোন চাকরির বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তা দেখে নিন।৩ এই পর্বে ট্রেড ও প্রোডাকশন ইউনিটের যোগ্যতা সংক্রান্ত নির্দেশাবলী দেখে নিন।৪ এবার অ্যাপ্লিকেশন ফর্মে আপনার ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য পূরণ করুন।৫ এই পর্বে এসে নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় নথিপত্র, ছবি ও স্বাক্ষর আপলোড করুন।৬ সবশেষে আবেদনের ফি প্রদান করুন, সব তথ্য পুনরায় যাচাই করে নিন ও আবেদন ফর্মটি জমা দিন।

আরও পড়ুন : ১০ বছরে পাবেন ২৫ লাখ, ঝুঁকিহীন বিনিয়োগের স্কিম রয়েছে পোস্ট অফিসে, জানুন পুরো অঙ্ক

 


Education Loan Information:

Calculate Education Loan EMI