নয়া দিল্লি: প্রকাশিত হয়েছে সিবিএসই-র দশম শ্রেণীর ফলাফল। আর সেই ফলাফলে দেখা যাচ্ছে ৯৫ শতাংশ বা তার থেকে বেশি নম্বর পেয়েছে ৫৫ হাজার ৩৬৮ জন ছাত্রছাত্রী। আবার ৯০ শতাংশের বেশি নম্বর অপেতেছে ২ লক্ষ ২১ হাজার ৫৭৪ জন ছাত্রছাত্রী। শতাংশের বিচারে ২.২৪ শতাংশ পরীক্ষার্থী পেয়েছে ৯৫ শতাংশের বেশি নম্বর ও ৮.৯৬ শতাংশ ছাত্রছাত্রী পেয়েছে ৯০ শতাংশের বেশি নম্বর।
সিবিএসই-এর এই পরিসংখ্যান দেশের মেধাবী শিক্ষার্থীদের শক্তিশালী পারফরম্যান্সও তুলে ধরে। মোট পরীক্ষার্থী সংখ্যা বিচার করলে এই বছর মোট ২৪ লক্ষ ৮৩ হাজার ৪৭৯ জন ছাত্রছাত্রী পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করলেও পরীক্ষা দিয়েছে ২৪ লক্ষ ৭১ হাজার ৭৭৭ জন। আর এর মধ্যে পাস করেছে ২৩ লক্ষ ১৬ হাজার ৮ জন। অর্থাৎ, শতাংশের বিচারে এই বছর ৯৩.৭ শতাংশ ছাত্রছাত্রী পাস করেছেন। যা গত বছরের ৯৩.৬৬ শতাংশের তুলনায় ০.০৪ শতাংশ বেশি।
এবারের বোর্ড পরীক্ষায় যাঁরা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী, তাঁদের ফলাফলও খুবই। ২০২৬ সালের পরীক্ষায় ৪৫২ জন শিক্ষার্থী ৯০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে। আর এর থেকেই বোঝা যায় বিশেষ ভাবে সক্ষম শিক্ষার্থীরাও মূল ধরার শিক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
ওয়েবসাইট ছাড়াও আরও একাধিক ভাবে এবারের সিবিএসই পরীক্ষার রেজাল্ট দেখা যায়। ডিজি লকার (DigiLocker), উমঙ্গ অ্যাপ (UMANG App) সহ একাধিক জায়গায় দেখা যায় সিবিএসই-র (CBSE) ক্লাস ১০-এর রেজাল্ট।
আপনার সিবিএসই-র পরীক্ষার মার্কশিট ডিজি লকারেও (DigiLocker) দেখতে পাবেন আপনি। যাদের যাদের APAAR ID লিঙ্ক করা রয়েছে, তাঁরা ইস্যুড ডকুমেন্টস সেকশনে গেলেই দেখতে পাবেন তাঁদের সিবিএসই ক্লাস ১০-এর রেজাল্ট।
উমঙ্গ অ্যাপে (UMANG App) সিবিএসই-র ক্লাস ১০-এর রেজাল্ট দেখতে চাইলে প্রথমে এই অ্যাপটা (UMANG App) ডাউনলোড করতে হবে। তারপর রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে উমঙ্গ অ্যাপে (UMANG App) লগইন করতে হবে। তারপর সেখানে সিবিএসই (CBSE) সার্ভিসে গিয়ে সার্চ করতে হবে। তারপর রোল নম্বর ও জন্ম তারিখ লিখে সাবমিট করলেই দেখা যাবে রেজাল্ট। তারপর সেই রেজাল্ট ডাউনলোডও করে ফেলা যাবে।
ডিজি লকার (DigiLocker) ও উমঙ্গ অ্যাপ (UMANG App) ছাড়াও কিন্তু এই CBSE-র রেজাল্ট দেখা যায়। এর জন্য cbse10 <rollno> <sch no> <center no> লিখে 7738299899 নম্বরে একটা মেসেজ পাঠাতে হবে। এ ছাড়াও 011–24300699 নম্বরে ফোন করেও রেজাল্ট জানতে পারবেন।
তথ্যসুত্র: IANS
Education Loan Information:
Calculate Education Loan EMI