নয়াদিল্লি: পরীক্ষা খাতা দেখার নিয়মে এবার আমূল পরিবর্তন আসছে, যার সূচনা ঘটছে Central Board of Secondary Education (CBSE)-এর হাত ধরে। পরীক্ষার খাতা দেখতে On-Screen Marking পদ্ধতি চালু করছে CBSE. অর্থাৎ পরীক্ষার্থীর উত্তরপত্র যাচাই করতে আর ঝামেলা পোহাতে হবে না শিক্ষক-শিক্ষিকাদের। ডিজিটাল পদ্ধতিতেই সম্পন্ন হবে গোটা বিষয়টি। (CBSE On-Screen Marking)

Continues below advertisement

CBSE জানিয়েছে, চলতি বছর থেকে দ্বাদশ শ্রেণির উত্তরপত্রের মূল্যায়ন হবে On-Screen Marking পদ্ধতিতে। ডিজিটাল প্রক্রিয়াকে স্কুল শিক্ষার অন্তর্ভুক্ত করতে, পরীক্ষা সংক্রান্ত কাজে স্বচ্ছতা বজায় রাখতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে CBSE. তবে আপাতত দ্বাদশ শ্রেণির উত্তরপত্রই শুধুমাত্র On-Screen Marking পদ্ধতিতে মূল্যায়ন করা হবে। দশম শ্রেণির ক্ষেত্রে আগের মতোই হাতে খাতা দেখবেন শিক্ষক-শিক্ষিকারা। (CBSE Board Exams)

এই On-Screen Marking পদ্ধতি আসলে  কী? জানা যাচ্ছে, পরীক্ষার্থীদের লেখা উত্তরপত্র স্ক্যান করে আপলোড করা হবে। এর পর ডিজিটাল মাধ্যমে সেই উত্তরপত্র মূল্যয়ন করবেন শিক্ষক-শিক্ষিকারা। CBSE জানিয়েছে, এতে ভুলভ্রান্তি কমবে। এক জায়গা থেকে খাতা তুলে আনা, দেখা এবং আবার পাঠানোর ঝক্কিও থাকবে না। পাশাপাশি, সবকিছু নিখুঁত ভাবে হলে, প্রাপ্ত নম্বর যাচাইয়ের প্রয়োজনও পড়বে না আর। এতে খাতা দেখতে কম সময়ও লাগবে কম। যাতায়াতের সময় এবং খরচ বাঁচবে। স্কুলে বসেও খাতা দেখতে পারবেন শিক্ষক-শিক্ষিকারা।

Continues below advertisement

On-Screen Marking পদ্ধতি কার্যকর করার ক্ষেত্রে স্কুলগুলিতে কম্পিউটার ল্যাব থাকতে হবে, থাকতে হবে IP নম্বর। কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডোজ় ৮ বা তার উপরের অপারেটিং সিস্টেম থাকা বাধ্যতামূলক। Chrome, Edge, Internet Explorer, Firefox-এ আপডেট করতে হবে ইন্টারনেট ব্রাউজ়ার। কম্পিউটার বা ল্যাপটপে Adobe Reader থাকা জরুরি। C ড্রাইভে কমপক্ষে ৪ জিবি ব়্যাম এবং ১ জিবি ফ্রি স্পেস রাখতে হবে। অন্তত পক্ষে ২ Mbps গতির ইন্টারনেট সংযোগ যেন থাকে। ২৪ বিদ্যুৎ সংযোগ হতে হবে নিরবচ্ছিন্ন।

এই পদ্ধতিতে উত্তরপত্র মূল্যায়ন কার্যকর করতে শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণ দেওয়া হবে আলাদা করে। OASIS ID ব্যবহার করে লগ ইন করতে হবে তাঁদের, সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম সম্পর্কে ওয়াকিবহাল হতে হবে। সমস্যা সমাধানের জন্য থাকছে কল সেন্টার। নির্দেশিকা সম্বলিত ভিডিও-ও থাকবে হাতের কাছে, যাতে সবকিছু বুঝে নিতে পারেন শিক্ষক-শিক্ষিকারা।


Education Loan Information:

Calculate Education Loan EMI