CRPF Jobs : স্পোর্টস কোটায় যারা সরকারি চাকরির সুযোগ খুঁজছেন, তাদের জন্য এটা সেরা সময়। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে (CRPF Recruitment) অ্যাথলিট কোটায় হচ্ছে নিয়োগ। সব মিলিয়ে ৫২১টি পদে হেড কনস্টেবল ও কনস্টেবল নিয়োগ হবে। এই কাজের ক্ষেত্রে পুরুষ ও মহিলারা আবেদন করতে পারবেন।

Continues below advertisement

কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন ?এই পদগুলিতে আবেদন করতে পারবেন আগামী ১২ অক্টোবর থেকে। ১১ নভেম্বর পর্যন্ত এই পদে অনলাইনে আবেদন করার শেষ তারিখ। এই ক্ষেত্রে আপনাকে সিআরপিএফ-এর অফিসিয়াল ওয়েবসাইট rect.crpf.gov.in.-এ আবেদন করতে হবে। একবার আবেদন হয়ে গেলে আপনি ১২ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ফর্মের বিবরণ পরিবর্তন করতে পারবেন।

এই বিষয়ে রইল গুরুত্বপূর্ণ কিছু তথ্যসব মিলিয়ে ৫২১টি পদের মধ্য়ে ১৮২ জন হেড কনস্টেবল ও ৩৩৯ কনস্টেবল পদে নিয়োগ করবে। এই পদগুলির মধ্যে হেড কনস্টেবল পদের মধ্যে ১৫০টি পুরুষ প্রার্থী ও ৩২জন মহিলা প্রার্থী নেওয়া হবে। 

Continues below advertisement

কত টাকা হবে বেতন ?এই পদগুলিতে লেভেল ৪-এর ক্ষেত্রে ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা পে ম্যাট্রিক্স অনুযায়ী বেতন হবে। পাশাপাশি কনস্টেবল পদের জন্য, ২৫৮টি পুরুষ প্রার্থী ও ৮১জন মহিলা প্রার্থী নেওয়া হবে। 'পে ম্যাট্রিক্স লেভেল ৩'-এর আওতায় এই পদগুলির বেতন ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা হবে। 

কী যোগ্যতা লাগবে ?এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের অবশ্যই ভারতের বাসিন্দা হতে হবে। তবে, এই নিয়োগ সাধারণ প্রার্থীদের জন্য নয়, মেধাবী ক্রীড়াবিদদের জন্য এই নিয়োগ প্রক্রিয়া। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট খেলাধুলায় জাতীয় বা আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে পদক জয়ী, উচ্চ স্থান অর্জনকারী বা অংশগ্রহণকারীরা এখানে আবেদন করতে পারবেন।  

সম্প্রতি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)-র আওতাধীন কমব্যাট এয়ারক্রাফ্ট সিস্টেম ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্টিগ্রেশন সেন্টারে পাবেন ইন্টার্নশিপ করার সুযোগ। ইঞ্জিনিয়ারিং ও পোস্ট গ্র্যাজুয়েট ছাত্ররা এখানে আবেদন করতে পারবেন।

কোন ওয়েবসাইটের মাধ্যমে কারা করতে পারবেন আবেদন ?এখানে গুরুত্বপূর্ণ স্থানে আবেদনের জন্য কেবল বিই, বিটেক, এমএসসি উত্তীর্ণরাই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট  drdo.gov.in.-এ এই ক্ষেত্রে আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের। 

কোন পদে কত লোক নেওয়া হবে ?এখানে আবেদনের ক্ষেত্রে সব মিলিয়ে ৩০ জন পেইড ইন্টার্ন নেওয়া হবে। কোন পদে কতজনকে নেওয়া হবে তা নীচে দেওয়া হল।১ মোট ১২জনকে নেওয়া হবে ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলি কমিউনিকেশন পদে।২ ১৩টি পদ রাখা হয়েছে কম্পিউটার সায়েন্স ও ইনফরমেশন টেকনালজির জন্য।৩ ৫টি পজিশন রাখা হয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য।এই পদে আবেদনের ক্ষেত্রে ১১ অক্টোবর পর্যন্ত শেষ আবেদনের দিন রাখা হয়েছে।

আরও পড়ুন : কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য দারুণ খবর, উৎসবের আগেই ভ্যারিয়েবল DA বৃদ্ধি


Education Loan Information:

Calculate Education Loan EMI