DRDO Recruitment 2026 : ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)-র আওতাধীন কমব্যাট এয়ারক্রাফ্ট সিস্টেম ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্টিগ্রেশন সেন্টারে পাবেন ইন্টার্নশিপ করার সুযোগ। ইঞ্জিনিয়ারিং ও পোস্ট গ্র্যাজুয়েট ছাত্ররা এখানে আবেদন করতে পারবেন।
কোন ওয়েবসাইটের মাধ্যমে কারা করতে পারবেন আবেদন ?এখানে গুরুত্বপূর্ণ স্থানে আবেদনের জন্য কেবল বিই, বিটেক, এমএসসি উত্তীর্ণরাই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট drdo.gov.in.-এ এই ক্ষেত্রে আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের।
কোন পদে কত লোক নেওয়া হবে ?এখানে আবেদনের ক্ষেত্রে সব মিলিয়ে ৩০ জন পেইড ইন্টার্ন নেওয়া হবে। কোন পদে কতজনকে নেওয়া হবে তা নীচে দেওয়া হল।১ মোট ১২জনকে নেওয়া হবে ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলি কমিউনিকেশন পদে।২ ১৩টি পদ রাখা হয়েছে কম্পিউটার সায়েন্স ও ইনফরমেশন টেকনালজির জন্য।৩ ৫টি পজিশন রাখা হয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য।এই পদে আবেদনের ক্ষেত্রে ১১ অক্টোবর পর্যন্ত শেষ আবেদনের দিন রাখা হয়েছে।
DRDO ইন্টার্নশিপের যোগ্যতা১ ফাইনাল ইয়ারের BE, BTech স্টুডেন্ট এই পদের জন্য আবেদন করতে পারবেন। Msc দ্বিতীয় বর্যের ছাত্ররাও এর জন্য আবেদনের যোগ্য।২ এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের কলেজ বা বিশ্ববিদ্যালয় অবশ্যই AICTE ও UGC অনুমোদিত হতে হবে।
কত টাকা দেওয়া হবে, ইন্টার্নশিপের সময়এই পদে নিযুক্ত ব্যক্তিকে ৬ মাসের জন্য ইন্টার্নশিপ করতে হবে। কোনও ব্যক্তি কাজে যোগ দেওয়ার ৬মাস পূর্ণ হলে তবেই এর শংসাপত্র পাবেন। সেই ক্ষেত্রে কাজের সময় নিযুক্তদের প্রতি মাসে ৫ হাজার টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। এই ক্ষেত্রে স্টাইপেন্ড দুটি ভাগে দেওয়া হবে। প্রথমে তিন মাস পূর্ণ হওয়ার পর। পরবর্তীকালে ৬ মাস পূর্ণ করার পর বাকি স্টাইপেন্ড পাবেন নিযুক্তরা। এখানে চাকরিপ্রার্থীদের বয়স যেন অবশ্যই ২৫ বছরের কম হয়।
কীভাবে হবে প্রার্থী বাছাই১ প্রথমে DRDO-র অফিসিয়াল ওয়েবসাইট drdo.gov.in.-এ যেতে হবে।২ DRDO-র হোম পেতে আপনি DRDO ইন্টার্নশিপ লিঙ্ক দেখতে পারবেন।৩ এখান থেকে নতুন পেজে এপ্লিকেশন ফর্ম খুলে যাবে।৪ এবার ফর্মে যাবতীয় তথ্য় পূরণ করুন।৫ শেষে পুরো অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে hrd.casdic@gov.in.-এ পাঠিয়ে দিন।
আরও ইন্টার্নশিপের সুযোগ
এখানেই শেষ নয়। সম্প্রতি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া (SAIL) ও IISCO বার্নপুরে প্রচুর শিক্ষানবীশ নিচ্ছে । কেবল ITI পাশরাই এখানে আবদেন করতে পারবেন। সব মিলিয়ে ২০০ জনকে এখানে শিক্ষানবীশ পদে নিয়োগ করা হবে। এর মধ্যে রয়েছে-ইলেক্ট্রিশিয়ান, ফিটার, টার্নার, মেকানিস্ট ও ওয়েল্ডার।
কত দিনের জন্য অ্যাপ্রেন্টিসশিপ করতে হবেএখানে কাজের ক্ষেত্রে ১৯৬১-এর অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী, নিয়ুক্তকে ১ বছরের জন্য শিক্ষানবীশ হিসাবে কাজ করতে হবে। এই ক্ষেত্রে কোনও চাকরিপ্রার্থী অনলাইনে আবেদনের জন্য ন্যাশনাল অ্যাপ্রেন্টসশিপ প্রোমোশন স্কিমের মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে।
আরও পড়ুন : বার্নপুরে শিক্ষানবীশ নেবে SAIL, ২০০ জন হবে নিয়োগ, কারা যোগ্য ?
Education Loan Information:
Calculate Education Loan EMI