কলকাতা: রাত পোহালেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ। ১২ ফেব্রুয়ারি শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৭ লক্ষ ১০ হাজার। প্রায় সব জেলাতেই বহিরাগত শিক্ষকদের নিয়ে পরীক্ষা হয়েছে। উচ্চ মাধ্যমিকের চতুর্থ সিমেস্টার, তৃতীয় সিমেস্টারের সাপ্লিমেন্টারি, পুরনো সিলেবাসের পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন। 

Continues below advertisement

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, আজ, বৃহস্পতিবার, ১৪ মে সকালে প্রকাশিত হবে এবছরের উচ্চ মাধ্যমিকের  ফল। সকাল ১০টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফলাফল। প্রতিবারের মতো প্রাথমিকভাবে সাংবাদিক বৈঠক করে ফলপ্রকাশ করা হবে। তার আধঘণ্টা পরে, বেলা ১১টা থেকে ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে। সকাল ১১টা থেকে ওয়েবসাইটে উচ্চমাধ্যমিকের ফলাফল দেখা যাবে। 

বিধানসভা নির্বাচনের জন্য এই বছর একটু আগেই শুরু হয়েছিল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। ১২ ফেব্রুয়ারি শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক। পরীক্ষা শেষ হলেই পরীক্ষার্থীরা ফলাফলের আসায় বসে থাকেন। ছাত্র-ছাত্রীদের পাশাপাশি পরীক্ষার ফল ঘোষণার অপেক্ষায় উৎসুক থাকেন অভিভাবকেরাও। ভোটপর্ব মিটতেই ১৪ মে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হতে চলেছে। প্রতিবারের মতো এবারও পরীক্ষার্থীদের পাশে থাকবে, এবিপি আনন্দ। wb12.abplive.com সাইটে দেখা যাবে পরীক্ষায় রেজাল্ট। এবিপি আনন্দের ওয়েবসাইটে কীভাবে দেখবেন উচ্চ মাধ্যমিকের ফলাফল?

Continues below advertisement

উচ্চমাধ্যমিক

১। wb12.abplive.com থেকেই এই ফল দেখা যাবে।  ২। WBCHSE Uchcha Madhyamik Result Live I bengali.abplive.com-এ ক্লিক করে দেখে নিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল।৩। নির্দিষ্ট জায়গায় আপনার রোল নম্বর (Roll Number) এবং রেজিস্ট্রেশন নম্বর (Registration Number) নির্ভুলভাবে টাইপ করুন। ৪। সবশেষে “Search” বাটনে ক্লিক করলেই আপনার সম্পূর্ণ ফলাফল স্ক্রিনে দেখা যাবে। 

এছাড়াও পর্ষদের ওয়েবসাইটে দেখতে পারবেন উচ্চ মাধ্যমিকের ফল

১. উচ্চমাধ্যমিকের ফলাফলও দেখতে পাবেন পর্ষদের ২ টো ওয়েবসাইট থেকে।  ২. wbresults.nic.in ও wbchse.wb.gov.in ওয়েবসাইট থেকে দেখতে হবে। ৩. পরীক্ষার্থীরা wbresults.nic.in ও wbchse.wb.gov.in ওয়েবসাইটে গিয়ে নিজের রেজিস্ট্রেশন নম্বর ও রোল নম্বর দিন। ৪. একটু অপেক্ষা করার পর দেখবেন নিজের ফলাফল দেখতে পাবেন।

উচ্চমাধ্যমিকের ফলাফলের পেপারে কী কী থাকবে ?

উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে, প্রথম সেমেস্টারে কোন পরীক্ষার্থী কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন এবং মোট নম্বর কত, তা PDF ফরম্যাটে পাওয়া যাবে পর্ষদের ওয়েবসাইট থেকে। দ্বিতীয় পর্বের পর হার্ডকপিতে প্রকাশ করা হবে মার্কশিট। প্রথম সেমেস্টারের মার্কশিটে মোট নম্বরের শতাংশ হার ও পার্সেন্টাইলও উল্লেখ করা থাকবে। কারা কারা এই সেমেস্টারের পাশ করেছেন, সেই তথ্যও উল্লেখ থাকবে।


Education Loan Information:

Calculate Education Loan EMI