কলকাতা: ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গিয়েছে উচ্চ মাধ্যমিকের ফলাফল। ইতিমধ্যেই মেধা তালিকাও প্রকাশ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রথম ১০ -এর মধ্যে রয়েছে মোট ৬৪ জন। এর মধ্যে ৫৬ জন ছাত্র ও ৮ জন ছাত্রী। মেধাতালিকায় পঞ্চম স্থানে থাকা হুগলির মেঘা এবারের উচ্চ মাধ্যমিকে মেয়েদের মধ্যে পেয়েছে সব থেকে বেশি নম্বর।

Continues below advertisement

হিন্দিতে রেজাল্ট চেক করুন এখানে এবং ইংরেজিতে চেক করুন এখানে ক্লিক করে।

 

Continues below advertisement
ক্রমিক নংর‌্যাঙ্কমেয়েদের মধ্যে র‌্যাঙ্কপ্রাপ্ত নম্বরনামস্কুল
৪৯২ মেঘা মজুমদারশ্রীরামপুর রমেশ চন্দ্র গার্লস হাইস্কুল, হুগলি
৪৯১আদৃতা পালবহরমপুর মহারাণী কাশীশ্বরী গার্লস, মুর্শিদাবাদ
৪৮৯পুষ্পিতা বাঁশুরিনিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল, ইলামবাজার, বীরভূম
৪৮৯মৌপিয়া পালশ্রী সারদা আশ্রম বালিকা বিদ্যালয়, কলকাতা
৪৮৯শ্রেয়সী শীলশিলিগুড়ি গার্লস হাইস্কুল
১০৪৮৭প্রত্যুষা নন্দীবাঁকুড়া বঙ্গ বিদ্যালয়
১০৪৮৭সম্প্রীতি গিরি মুগবেড়িয়া গঙ্গাধর হাই স্কুল, পূর্ব মেদিনীপুর
১০৪৮৭অদৃজা গানরামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুল, বাগবাজার, কলকাতা

 

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (West Bengal Council of Higher Secondary Education) সভাপতি ড. পার্থ কর্মকার। তিনি সংবাদ মাধ্যমের সামনে সংসদের (West Bengal Council of Higher Secondary Education) দুটো নিয়ম সম্পর্কে জানালেন। প্রথমটি ৯/১ নিয়ম। এরপর, ৯/২ নিয়ম।

কোনও বিষয়ে কেউ যদি সর্বোচ্চ ৩ নম্বরের জন্য ফেল করে, তাহলে যে সাবজেক্টে ওই ছাত্র বা ছাত্রী সর্বোচ্চ নম্বর পেয়েছে, সেখান থেকে ৩ নম্বর কেটে নিয়ে, যে সাবজেক্টে ওই ছাত্র ব ছাত্রী ফেল করছে, সেখানে যোগ করে তাকে পাশ করানো হয়। এটা নিয়ম। এটাই হল ৯/১ নিয়ম।

উচ্চ মাধ্যমিকে ২ টো ভাষা থাকে। এর পর থাকে ৩ টে কম্পলসারি ইলেকটিভ সাবজেক্ট আর শেষে থাকে ১ টা অপশনাল ইলেকটিভ সাবজেক্ট। মোট ৬ টা বিষয়। এর মধ্যে সেরা ৫ টা নিয়ে হয় উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। কোনও ছাত্র বা ছাত্রী যদি অপশনাল ইলেকটিভ সাবজেক্টে পাশ করে ও  ১ টি কম্পলসারি ইলেকটিভ সাবজেক্টে ফেল করে তাহলে ৯/২ নিয়ম দিয়ে সাবজেক্টগুলোকে বদলে দেওয়া হয়।


Education Loan Information:

Calculate Education Loan EMI