কলকাতা: বাংলার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে ৪ মে, আর তার পরই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। অর্থাৎ নির্বাচনী প্রক্রিয়া শেষ হলেই আগামী ১৪ মে প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিকের ফলাফল। মাধ্যমিকের বেরোবে ৮ মে। বুধবার একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। 

Continues below advertisement

রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ পাবে ৪ মে। আর তার ঠিক ৪ দিন পর প্রকাশিত হবে মাধ্যমিকের ও ১০ দিন পর প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে, বিধাননগরে শিক্ষা সংসদের অফিসে সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ করা হবে। একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৪ মে বেলা সাড়ে ১০টা নাগাদ ফলঘোষণা হবে। সকাল ১১টা থেকে ফল জানা যাবে বিভিন্ন ওয়েবসাইটে।

এই বছর প্রথম শুরু হয় উচ্চ মাধ্যমিকে সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা। গত ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হয় উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমেস্টার। এই বছর উচ্চমাধ্যমিকে মোট ৭ লক্ষ ১০ হাজার ৮১১ জন পরীক্ষার্থীর পরীক্ষা দিয়েছে। এ বছর উচ্চ মাধ্যমিকে একই সঙ্গে তিন ধরনের পরীক্ষা হয়েছিল। চতুর্থ সেমেস্টার, তৃতীয় সেমেস্টার সাপ্লিমেন্টারি এবং পুরনো বার্ষিক পদ্ধতিতে হয় উচ্চ মাধ্যমিক। প্রতিটা পরীক্ষা আলাদা আলাদা সময়ে করা হয়েছে। ১২ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন স্কুলে এই পরীক্ষা চলে। চতুর্থ সেমেস্টার হয় সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। তৃতীয় সেমেস্টার সাপ্লিমেন্টারি পরীক্ষা হয়, দুপুর ১টা থেকে ২টো ১৫ মিনিট পর্যন্ত। আর পুরনো বার্ষিক পদ্ধতিতে পরীক্ষা হয় সকাল ১০টা থেকে দুপুর ১.১৫ মিনিট পর্যন্ত।

Continues below advertisement

প্রতিবারের মতো এবারও মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে থাকবে, এবিপি আনন্দ। wb12.abplive.com সাইটের মাধ্যমে দেখা যেতে পারে পরীক্ষার রেজাল্ট। খুব সহজ কয়েকটি পদ্ধতি মেনে অনায়াসে দেখতে পাবেন আপনার নিজের রেজাল্ট। 

কীভাবে দেখবেন এবিপি আনন্দের ওয়েবসাইটে মাধ্যমিকের ফলাফল?

মেনে চলতে হবে এই কয়েকটি পদ্ধতি ১. রেজাল্ট দেখতে প্রথমে ক্লিক করতে হবে wb10.abplive.com -এ। ২. এরপর দিতে হবে আপনার রোল নম্বর এবং জন্ম তারিখ। ভুল তথ্য দেবেন না। বার বার দেখে সঠিক তথ্য দিবেন। ৩. তারপর ক্লিক করতে হবে সার্চ বাটনে। ক্লিক করে কয়েক সেকেন্ড অপেক্ষা করুন। ৪. এবার আপনার ফলাফল ফুটে উঠবে আপনার কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইল ফোনের স্ক্রিনে।


Education Loan Information:

Calculate Education Loan EMI