কলকাতা: ভোট মিটতেই প্রকাশিত হল দশম ও দ্বাদশ শ্রেণির ফলাফল। ২০২৬-এর ICSE পরীক্ষায় রাজ্যের পাশের হার ৯৮ দশমিক ৮৪ শতাংশ। ISC পরীক্ষায় রাজ্যের পাশের হার ৯৮ দশমিক ৯০ শতাংশ। দশম ও দ্বাদশ দুই পরীক্ষাতেই এরাজ্যে ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার বেশি। ICSE পরীক্ষায় ছাত্রীদের পাশের হার ৯৯ দশমিক ২২ শতাংশ ও ছাত্রদের পাশের হার ৯৮ দশমিক ৫৩ শতাংশ। ISC পরীক্ষায় ছাত্রীদের পাশের হার ৯৯ দশমিক ৩১ শতাংশ ও ছাত্রদের পাশের হার ৯৮ দশমিক ৫৪ শতাংশ। cisce-র নিজস্ব ওয়েবসাইট— https://cisce.org অথবা https://results.cisce.org –এ দেখা যাবে ফলাফল। পয়লা মে থেকে চৌঠা মে পর্যন্ত 'রি-চেক'-এর আবেদন জানানো যাবে।

Continues below advertisement

রেজাল্ট কীভাবে দেখবেন, এক নজরে -

ICSE - র রেজাল্ট দেখার জন্য ICSE অপশনে ক্লিক করতে হবে আপনাকে। অন্য়দিকে ISC - র রেজাল্ট দেখার জন্য ISC অপশনে ক্লিক করতে হবে।Course অপশনের মধ্যে এই দুই অপশন খুঁজে পাওয়া যাবে। এরপর সেখানেই আপনার ইউনিক আইডি, ক্যাপচা ভেরিফিকেশন কোড, ইন্ডেক্স নম্বর দিলেই  রেজাল্ট দেখা যাবে পুরো। এছাড়াও CAREERS পোর্টালেও দেখা যাবে পরীক্ষার ফলাফল। সেখানে প্রথমে CAREERS পোর্টালে লগইন করতে হবে। এরপর Examination অপশনে ক্লিক করতে হবে। এরপর ICSE - র রেজাল্ট দেখার জন্য ICSE অপশনে ক্লিক করতে হবে। আর ISC - র রেজাল্ট দেখার জন্য ISC অপশনে ক্লিক করতে হবে। ICSE/ISC মেনু থেকে 'রিপোর্ট' অপশনে ক্লিক করলেই দেখা যাবে রেজাল্ট। 

Continues below advertisement

ফল দেখার জন্য DigiLocker পোর্টালও ব্যবহার করা যেতে পারে। সেখান থেকে CISCE অপশন সিলেক্ট করতে হবে। ICSE- এর রেজাল্টের জন্য 'Get Class X Result' অপশনে ক্লিক করতে হবে। তারপরে যে পেজ সামনে খুলবে সেখানে দিতে হবে ইন্ডেক্স নম্বর, ইউনিক আইডি, জন্মতারিখ (অ্যাডমিশন কার্ড অনুসারে)। এরপর আবার সাবমিট বাটনে ক্লিক করলেই সামনে খুলে যাবে পরীক্ষার ফল।

ISC - রেজাল্টের জন্য এই DigiLocker পোর্টালে ঢুকে সেখানে CISCE অপশন সিলেক্ট করতে হবে। এরপর ICSE- এর রেজাল্টের জন্য 'Get Class XII Result' অপশনে ক্লিক করতে হবে। তারপরে যে পেজ সামনে খুলবে সেখানে দিতে হবে ইন্ডেক্স নম্বর, ইউনিক আইডি, জন্মতারিখ (অ্যাডমিশন কার্ড অনুসারে)। এরপর আবার সাবমিট বাটনে ক্লিক করলেই সামনে খুলে যাবে রেজাল্ট। 


Education Loan Information:

Calculate Education Loan EMI