AFCAT 2027 : আপনিও যদি ইন্ডিয়ান এয়ারফোর্সে (IAF Recruitment) কাজ করে দেশের সেবা করতে চান, তাহলে এটাই সেরা সুযোগ। ইন্ডিয়ান এয়ারফোর্সে (Indian Air Force) কমন অ্যাডমিশন টেস্টের নোটিফিকেশন প্রকাশ করেছে। সব মিলিয়ে এখানে ২৮৪টি পদের জন্য লোক নিয়োগ করা হবে। সেখানে ফ্লায়িং ব্রাঞ্চ ও গ্রাউন্ড ডিউটির জন্য এই নিয়োগ হবে। টেকনিক্যাল ছাড়াও নন টেকনিক্য়াল ব্রাঞ্চে হবে এই নিয়োগ।
কত তারিখের মধ্য়ে করতে হবে আবেদন ?এই পদের জন্য পুরুষ, মহিলা সবাই আবেদন করতে পারবেন। ২০২৮ সালের কোর্সের জন্য এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। ১২ নভেম্বর থেকে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। আবেদনের শেষ তারিখ রাখা হয়েছে ১১ ডিসেম্বের ২০২৬। এই বিষয়ে বিস্তারিত জানতে বা আবেদন করতে আপনাকে ইন্ডিয়ান এয়ারফোর্সের অফিসিযাল ওয়াবসাইটে যেতে হবে।
নিয়োগ পক্রিয়ার পুরো সূচিবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ১১ নভেম্বর ২০২৬এখানে অনলাইনে আবেদনের শুরুর তারিখ – ১২ নভেম্বর ২০২৬ (সকাল ১১:০০টা থেকে)অনলাইন আবেদনের শেষ তারিখ – ১১ ডিসেম্বর ২০২৬ (রাত ১১:৩০টা পর্যন্ত)অনলাইন পরীক্ষার তারিখ – ৩১ জানুয়ারি ২০২৭কোর্স শুরুর তারিখ – জানুয়ারি ২০২৮
কোন শাখায় কত নিয়োগ ?এই নিয়োগ প্রক্রিয়ার মধ্য়ে পার্মানেন্ট কমিশন ছাড়াও শর্ট সার্ভিস কমিশনের রিক্রুটমেন্ট রয়েছে। এর মধ্যে কেবল ফ্লায়িং ব্রাঞ্চে ৩৬টি পদ, গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল বিভাগে ১২৪টি পদ ছাড়াও গ্রাউন্ড ডিউটি নন-টেকনিক্যাল (ওয়েপন সিস্টেমস, অ্যাডমিনিস্ট্রেশন, লজিস্টিকস, অ্যাকাউন্টস, এডুকেশন ও মেটিওরোলজি) বিভাগে ১০৮টি পদ রয়েছে। মনে রাখবেন, এখানে গেট স্কোরের ভিত্তি ছাড়াও গ্রাউন্ড ডিউটি (টেকনিক্যাল) বিভাগে ও এনসিসি (NCC) স্পেশাল এন্ট্রির মাধ্যমে ফ্লাইং ব্রাঞ্চে কিছু পদ সংরক্ষিত রয়েছে।
কত বছর বয়স হতে হবে ?এখানে আবেদনের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে আবেদনকারীকে। বয়স গণনা করার সময় চাকরিপ্রার্থীর বয়স ১ জানুয়ারি ২০২৮ তারিখের ভিত্তিতে 'কাট অফ ডেট' ধরা হবে। সেই অনুযায়ী ফ্লায়িং ব্রাঞ্চে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বয়স ২০-২৪ বছরের মধ্য়ে হতে হবে। এই ক্ষেত্রে যাদের বৈধ কমার্শিয়াল পাইলট লাইসেন্স রয়েছে, তাদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ২৬ বছর। গ্রাউন্ড ডিউটি (টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল) ব্রাঞ্চের প্রার্থীদের বয়স ২০ থেকে ২৬ বছরের মধ্যে হতে হবে। একটা কথা মাথায় রাখতেই হবে। এখানে আবেদনের সময় কোনও প্রার্থী যেন বিবাহিত না হন। কোর্স শুরুর আগে এই বিষয়ে খেয়াল রাখতে হবে।
আরও পড়ুন : ১০০০ লোকের চাকরি যাবে, ভারতে ছাঁটাই শুরু করল এই কোম্পানি, কারা তালিকায় ?
Education Loan Information:
Calculate Education Loan EMI