PNB Jobs 2026 : চলতি অর্থবর্ষে ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ দিচ্ছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। পিএনবি সরাসরি নিয়োগ বাদেও পদোন্নতির মাধ্যমে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। সব মিলিয়ে ৮২৫৪টি পদে নিয়োগ করবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। 

Continues below advertisement

কোন পদের জন্য কতজনকে নেওয়া হবে ?এখানে জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল ১ পদে ৪৩৮০টি পদে নিয়োগ করা হবে। পাশাপাশি ক্লারিক্যাল পদের জন্য ৩৮৭৪ জনকে নিয়োগ কবে ব্যাঙ্ক।জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল ১এখানে জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল ১ পদে ২৪৩৯ জনকে নিয়োগের ক্ষেত্রে ইন্টারনাল প্রোমোশনের দিকে নজর দেওয়া হবে। ১৯৪১ পদে নিয়োগ সরাসরি নিয়োগ পদ্ধতির মাধ্যমে হবে। 

ক্লারিক্যাল গ্রেডের ক্ষেত্রে কী হবে ?এখানে ইন্টারনাল প্রোমোশনের মাধ্যমে পূরণযোগ্য শূন্যপদের সংখ্যা হল ৯৬৮ টি। পাশাপাশি সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণযোগ্য শূন্যপদ রয়েছে ২,৯০৬ গুলি। মনে রাখবেন, এই নিয়োগ প্রক্রিয়ায় সরাসরি নিয়োগের শূন্যপদগুলি মধ্যে রয়েছে টেকনিক্যাল শাখায় ১৪৫টি পদ। পাশাপাশি লোকাল ব্যাঙ্ক অফিসার পদে ৭৫০টি জন ও প্রবেশনারি অফিসার/ম্যানেজমেন্ট ট্রেনি (PO/MT) পদে ১,০৪৬টি পদ রয়েছে।

Continues below advertisement

এই বিষয়ে মুখ খুলেছেন ‘অল ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন’-এর সাধারণ সম্পাদক পি আর মেহতা। তিনি একটি ইমেল করে জানিয়েছেন, উভয় ক্ষেত্রেই নিয়োগের আগে সার্কেল ভিত্তিক শূন্যপদগুলির বিষয়ে বিজ্ঞ্পতি প্রকাশ করে সব জানিয়ে দেওয়া হবে। এই বিষয়ে বিশদে জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তির দিকে নজর রাখতে হবে চাকরি প্রার্থীদের ।    

আরও পড়ুন : ২০২৭ সালেই বেতন বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ? ১ জানুয়ারি কার্যকর ডেট বলতে কী বোঝায় ?


Education Loan Information:

Calculate Education Loan EMI