SBI Jobs : স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (State Bank Of India) ট্রেড ফিন্য়ান্স অফিসার পদে হচ্ছে নিয়োগ (SBI Recruitment 2026)। স্পেশ্যালিস্ট ক্যাডার অফিসার পদের আওতায় এই নিয়োগ করছে ব্যাঙ্ক। সব মিলিয়ে ৩৫টি পদে দুটি গ্রেডে এই চাকরির জন্য আবেদন করতে পারবেন প্রার্থীরা। 

Continues below advertisement

স্টেট ব্যাঙ্কে গুরুত্বপূর্ণ এই দিনগুলির বিষয়ে জানুনগত ২৯ অগাস্ট থেকে স্টেট ব্যাঙ্কের ট্রেড ফিন্য়ান্স অফিসার পদের জন্য অনলাইনে আবেদন করা যাচ্ছে। আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত এই আবেদন করা যাবে। 

কোন পদে কত নিয়োগস্টেট ব্যাঙ্কের এই পদগুলিতে ১৪ জনকে নেওয়া হবে জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল ১ পদের আওতায়। বাকি ২১ জনকে মিডল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল ২-এর আওতায় নিয়োগ করা হবে। 

Continues below advertisement

কত রাখা হবে বয়সসীমাএই পদগুলিতে আবদনের জন্য চাকরিপ্রার্থীর বয়স ২৩ বছর থেকে ৩২ বছরের মধ্য়ে হতে হবে। এর ২১ টি পদের মধ্যে ৩টি রাখা হয়েছে SC, ১টি ST, ৫টি OBC, ২ EWS, ১০টি রাখা হয়েছে UR-এর জন্য। একটি রাখা হয়েছে PwBD-এর জন্য। বলা হচ্ছে, কলকাতা ও হায়দ্রাবাদে এই পোস্টিং হতে পারে। তবে দেশের যেকোনও জায়গায় এই পদের জন্য পোস্টিং হতে পারে।

কারা এই পদের জন্য আবদেন করতে পারেনস্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ট্রেড ফিন্য়ান্স অফিসার পদে আবেদনের জন্য কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে আপনাকে। এর পাশপাশি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং অ্যান্ড ফিন্য়ান্স থেকে ফোরেক্স বা বৈদেশিক মুদ্রার বিষয়ে সার্টিফিকেশন থাকতে হবে চাকরিপ্রার্থীর। 

কত টাকা বেতনএই পদে (JMGS-I)-এর জন্য আপনি ৪৮,৪৮০ টাকা থেকে ৮৫,৯২০ টাকা বেতন পাবেন। পাশাপাশি MMGS-II পদের জন্য ৬৪,৮২০ টাকা থেকে ৯৩,৯৬০ টাকা বেতন পাবেন যোগ্য ব্যক্তি। 

কী প্রক্রিয়ায় হবে এই নিয়োগশর্টলিস্টিং ও ইন্টারভিউয়ের মাধ্যমে হবে এই নিয়োগ। মনে রাখতে হবে, ন্যূনতম যোগ্যতা থাকলেই যে আপনি ইন্টারভিউয়ের কল পাবেন এমনটা নয়। ইন্টারভিউয়ে ১০০ মার্কস রাখা হবে। SBI ওয়েবসাইটে যাদের শর্ট লিস্ট করা হবে, তাদের কল লেটার পাঠানো হবে। 

দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক দিচ্ছে কাজের সুযোগ (SBI Clerk Recruitment 2026)। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে (SBI) প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ। জুনিয়র অ্য়াসোসিয়েট (কাস্টমার সাপোর্ট অ্য়ান্ড সেলস) পদের জন্য এই নোটিফিকেশন জারি হয়েছে। সব মিলিয়ে ৯৭৬৬টি পদে হচ্ছে এই নিয়োগ। রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে এই বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক (State Bank)। ১১ অগাস্ট এই নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে SBI ।

আবেদনের শেষ দিন কবে১১ অগাস্ট থেকে স্টেট ব্যাঙ্কের এই পদগুলিতে অনলাইনে আবেদন করা যাচ্ছে। আগামী ৩১ অগাস্ট পর্যন্ত এই পদে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। ৯৭৬৬টি পদে নিয়োগের মধ্যে ৭৬৮০ টি পদ রেগুলার পোস্টের জন্য় রাখা হয়েছে। বাকি ২০৮৬টি ফাঁকা থাকা পদে নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।  

আরও পড়ুন : পরীক্ষা দিতে হবে না, ২৫ হাজারের বেশি গ্রামীণ ডাক সেবক নিচ্ছে ইন্ডিয়া পোস্ট

 


Education Loan Information:

Calculate Education Loan EMI