SBI SCO Recruitment 2026 :  পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তাল মেলাতে এবার প্রযুক্তি ক্ষেত্রে আরও জোর দিচ্ছে SBI । দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কও ডেটা অ্যানালিস্ট ছাড়াও AI ভিত্তিক কাজ বাড়াতে শুরু করে নিয়োগ। সম্প্রতি স্টেট ব্যাঙ্কে AI অ্যানালিস্ট, টেকনোলজি পোস্ট নিয়োগের বিষয়ে ঘোষণা করা হয়েছে। এখানে জেনে নিন, কারা যোগ্য, কীভাবে করতে পারবেন আবেদন ?

Continues below advertisement

প্রযুক্তিগত আপডেটের ধারা বজায় রাখতে স্টেট ব্যাঙ্কে (SBI Recruitment) হচ্ছে কর্মী নিয়োগ। সম্প্রতি দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক জানিয়েছে, তারা একটি নির্দিষ্ট মেয়াদের জন্য স্পেশ্যালিস্ট ক্যাডার অফিসার (SCO) নিয়োগ করবে। বিভিন্ন প্রযুক্তি ক্ষেত্রে উন্নতি ঘটাতে AI, ডেটা অ্যানালিটিক্স, ডেটা ইঞ্জিনিয়ারিং, AI গভর্নেন্স, টেকনোলজি ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কর্মী নিয়োগ করবে ব্যাঙ্ক।

কোথায় করতে হবে আবেদন ?বর্তমানে স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট sbi.bank.in.-এ গিয়ে আবেদনকারীরা তাদের অ্যাপ্লিকেশন জমা দিতে পারবেন। যোগ্য চাকরিপ্রার্থীরা এখানে তাদের ব্যক্তগত , শিক্ষাগত ও অভিজ্ঞতার প্রমাণপত্র দিয়ে এখানে আবেদন করতে পারেন। 

Continues below advertisement

কোন-কোন পদে হচ্ছে নিয়োগ ?বর্তমানে ব্যাঙ্কের তরফে জেনারেল ম্যানেজার, চিফ AI অফিসার, ডেপুটি জেনারেল ম্যানেজার , স্পেশ্যালাইজস্ট AI আর্কিটেকচার রোলস পদে হবে এই নিয়োগ। একবার আবেদনের আগে এই বিষয়ে যোগ্যতার মানদণ্ড, অভিজ্ঞতা, শিক্ষার বিষয়ে বিশদে জেনে নেওয়া উচিত চাকরিপ্রার্থীদের।

কীভাবে এখানে আবদন করতে হবে১ এই পদে আবেদনের জন্য প্রথমে আপনাকে স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট sbi.bank.in.-এ যেতে হবে। ২ এখানে ক্যারিয়ার বিভাগে গেলে আপনি স্পেশ্যালিস্ট ক্যাডার অফিসার রিক্রুটমেন্ট নোটিফিকেশন দেখতে পাবেন।৩ এবার বিজ্ঞপ্তি পড়ে নিয়ে কোথায় আপনি আবেদনে করতে চান বুঝে নিন।৪ এবার অনলাইন রেজিস্ট্রেশনে গিয়ে আপনার ব্যক্তিগত, শিক্ষাগত ও কাজের বিবরণ সম্পর্কে তথ্য় দিন।৫ এখানে আপনার সব নথি আপলোড করুন।৬ একবার সব রিভিউ করেই তবে এগুলি জমা দেবেন।  

কী রয়েছে প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া ?এখানে প্রার্থী বাছাই, ইন্টারভিউ ও CTC নিয়ে দরাদরির পরই আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে। এখানে ইন্টারভিউয়ের সেশনে ১০০ নম্বর থাকবে। এখানে আপনাকে কাজের জন্য ১০ মিনিটের প্রেজেন্টেশন দিতে হবে। যেখানে আপনাকে জব প্রোফাইল, প্রজেক্ট ও প্রফেশনাল অ্যাচিভমেন্টের বিষয়ে বলা হয়েছে। সব বুঝে তবেই এখানে আবেদন করা উচিত।

আরও পড়ুন : SBI আনল ফ্রি অনলাইন কোর্স, বিনামূল্যে শেখানো হবে AI, মার্কেটিং, ফিন্যান্স

 


Education Loan Information:

Calculate Education Loan EMI