SSC CPO Jobs : সেন্ট্রাল পুলিশ অর্গানাইজেশনে প্রচুর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্টাফ সিলেকশন কমিশন। ১০ সেপ্টেম্বর এই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দিল্লি পুলিশে সাব ইনস্পেকটর ছাড়াও সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স (BSF, CISF, CRPF, ITBP ও SSB)-তে মোট ১৮৬১টি পদে নিয়োগ করা হবে। যোগ্য প্রার্থীরা এই পদে আবেদন করতে ssc.gov.in-এ গিয়ে রেজিস্টার করতে পারবেন।

Continues below advertisement

গুরুত্বপূর্ণ তারিখগুলি এখানে দেওয়া হল১০ সেপ্টেম্বর এই বিষয়ে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। এই দিন থেকেই আবেদন করা যাচ্ছে অনলাইনে। আপনি এই পদগুলির জন্য ৩০ সেপ্টেম্বর রাত ১১ টা পর্যন্ত আবেদন করতে পারবেন। অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ ১ অক্টোবর ২০২৬ রাত ১১টা। অ্যাপ্লিকেশন কারেকশনের জন্য সময় দেওয়া হয়েছে ৮ থেকে ১০ অক্টোবর।

কত বেতন পাবেন এখানেএই পদে নিযুক্ত হলে হলে আপনি লেভেল ৬ কর্মী হিসাবে ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা পর্যন্ত পেতে পারেন। এই বিষয় বিশেদ জানতে অফিসিয়াল সাইট ssc.gov.in-এ গিয়ে সব বুঝে নিন।

Continues below advertisement

কীভাবে এই পদের জন্য আবেদন করবেন ?১ প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in-এ যান।২ নতুন SSC পোর্টালে আপনার ওয়ান টাইম রেজিস্ট্রেশন বা OTR না করা থাকলে আগে এই কাজ সেরে নিন।৩ এবার রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।৪ এই পর্বে এসে 'Apply' ট্যাবে যান ও 'Delhi Police and Central Armed Police Forces Examination, 2026' সিলেক্ট করুন।৫ এখানে আপনার ব্যক্তিগত বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, পদের অগ্রাধিকার (Delhi Police, BSF, CISF, CRPF, ITBP, SSB) ও পরীক্ষার কেন্দ্র নির্বাচনের বিষয়টি পূরণ করুন।৬ এবার পোর্টালের ওয়েবক্যাম বা মোবাইল অ্যাপ মডিউল ব্যবহার করে একটি লাইভ ছবি তুলুন। নির্ধারিত নির্দেশিকা অনুযায়ী আপনার স্ক্যান করা স্বাক্ষর আপলোড করুন।৭ অনলাইনে ১০০ টাকা আবেদন ফি জমা দিন (মহিলা প্রার্থী এবং SC, ST ও প্রাক্তন সেনাকর্মী বিভাগের প্রার্থীদের ফি জমা দেওয়া থেকে ছাড় দেওয়া হয়েছে)।৮ শেষে সব তথ্য যাচাই করে আবেদনপত্রটি জমা দিন। চূড়ান্ত কনফারমেশন হওয়ার পর পিডিএফ ফাইলটি  প্রামাণ্য নথি হিসাবে ডাউনলোড করে রাখুন। 

আরও পড়ুন : দারুণ বেতন, ২০৭টি পদে নিয়োগ করছে স্টেট ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে জানেন ?


Education Loan Information:

Calculate Education Loan EMI