নয়াদিল্লি: স্কুলে তিনটি করে ভাষা শেখানো আগেই বাধ্যতামূলক করা হয়েছে। এবার CBSE জানিয়ে দিল, বোর্ড তৃতীয় ভাষার পরীক্ষা নেবে না। কিন্তু অভ্যন্তরীণ মূল্যায়নের জন্য নবম এবং দশম শ্রেণিতে তৃতীয় ভাষা পড়া এবং তাতে পাশ করা বাধ্যতামূলক। অন্যথায় পাশের সার্টিফিকেটই মিলবে না। 

Continues below advertisement

জাতীয় শিক্ষা নীতি ২০২০ সালের আওতায় নবম এবং দশম শ্রেণির জন্য এই নীতি কার্যকর বলে জানিয়েছে CBSE. বলা হয়েছে, দশম শ্রেণির বোর্ডের পরীক্ষায় তৃতীয় ভাষার পরীক্ষা নেওয়া হবে না। কিন্তু স্কুলগুলিতে অভ্যন্তরীণ মূল্যায়ন চলবে। সেখানে তৃতীয় ভাষায় পাশ করতেই হবে। তবেই বোর্ডের পরীক্ষায় পাশের সার্টিফিকেট হাতে পাবেন পড়ুয়ারা। 

আরও পড়ুন: ১৭ দিন ধরে অনশন, সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের অবনতি, এবার মুখ খুললেন ‘থ্রি ইডিয়টসে’র চতুর, আমির খান এখনও নিশ্চুপ

Continues below advertisement

CBSE জানিয়েছে, ২০২৭-’২৮ শিক্ষাবর্ষ থেকে দশম শ্রেণির পড়ুয়াদের জন্য নয়া নিয়ম কার্যকর হচ্ছে। দশম শ্রেণিতে পড়াকালীন কোনও পড়ুয়া যদি তৃতীয় ভাষার অভ্যন্তরীণ মূল্যায়নে উত্তীর্ণ না হতে পারে, সেক্ষেত্রে বোর্ডের রেজাল্ট বেরনোর আগে পুনরায় পরীক্ষা নিতে হবে স্কুলকে। 

নবম শ্রেণির পড়ুয়াদের জন্য ২০২৬-’২৭ শিক্ষাবর্ষ থেকেই এই নিয়ম কার্যকর। নবম শ্রেণিতে তৃতীয় ভাষায় উত্তীর্ণ হতে না পারলে, দশম শ্রেণিতে তুলে দেওয়া যাবে। কিন্তু দশম শ্রেণিতে পড়াকালীনই তৃতীয় ভাষার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পড়ুয়াদের।

আরও পড়ুন: গাড়ির মাইলেজ কমিয়ে দিচ্ছে E20 পেট্রোল? নিতিন গডকড়ী বললেন, ‘যে কেউ মাইলেজ পরীক্ষা করতে পারে না’

এর আগে, ২০২৬-'২৭ শিক্ষাবর্ষের জন্য গত ২৯ জুন ষষ্ঠ শ্রেণি থেকে তৃতীয় ভাষা চালু করে CBSE. এর আওতায় স্কুলে তিনটি ভাষা পড়তেই হবে পড়ুয়াদের, যার মধ্যে দু'টি ভাষা হতে হবে ভারতীয়। যারা ইংরেজির পাশাপাশি অন্য বিদেশি ভাষা পড়ছে, তারা নিজেদের পঠনপাঠন চালিয়ে যেতে পারবে। তবে তৃতীয় ভাষা হিসেবে একটি ভারতীয় ভাষা পড়তে হবে তাদেরও। আগে অষ্টম শ্রেণির পর তৃতীয় ভাষা পড়া বন্ধ করে দিত পড়ুয়ারা। নয়া নিয়মের আওতায় নবম-দশম শ্রেণি পর্যন্ত তৃতীয় ভাষা বাধ্যতামূলক করা হয়েছে। 

তবে ২০২৬-'২৭ শিক্ষাবর্ষে যারা বোর্ডের পরীক্ষায় বসবে, তাদের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না। CBSE-র তৃতীয় ভাষার নিয়মটিকে ইতিমধ্যেই চ্যালেঞ্জ করেছেন অনেকে। সুপ্রিম কোর্টে সেই মর্মে আবেদনও জমা পড়েছে। সেখানে কেন্দ্র জানায়, বহুভাষার সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে চায় তারা। ভারতীয় ভাষাগুলির অস্তিত্ব রক্ষার্থে, শিশুদের দক্ষতা বৃদ্ধি করতে এবং জাতীয় অখণ্ডতাকে মজবুত করতেই এমন সিদ্ধান্ত তাদের। CBSE-র নয়া নির্দেশিকা অনুযায়ী, তৃতীয় ভাষার সঙ্গে সরাসরি সার্টিফিকেট পাওয়া, না পাওয়া জুড়ে গেল। বোর্ড তৃতীয় ভাষার পরীক্ষা না দিলেও, স্কুলের অভ্যন্তরীণ পরীক্ষায় সেটিতে পাশ করতেই হবে।

ঠিক কী বলল CBSE?

  • তৃতীয় ভাষার পরীক্ষা বোর্ড নেবে না। স্কুলে অভ্য়ন্তরীণ মূল্যায়ন হবে, যাতে পাশ করতেই হবে পড়ুয়াদের। অন্যথায় মিলবে না পাশের সার্টিফিকেট।

কবে থেকে কার্যকর নিয়ম?

  • নবম: ২০২৬-'২৭ শিক্ষাবর্ষ
  • দশম: ২০২৭-'২৮ শিক্ষাবর্ষ

ফেল করলে কী হবে?

  • নবম শ্রেণিতে তৃতীয় ভাষায় ফেল করলে আটকে রাখা হবে না। তুলে দেওয়া হবে দশম শ্রেণিতে। কবে দশম শ্রেণিতে পড়তে পড়তেই পরীক্ষায় উতরোতে হবে। 
  • দশম শ্রেণিতে তৃতীয় ভাষায় ফেল করলে, ফাইনাল রেজাল্ট প্রকাশের আগে পুনরায় পরীক্ষা নিতে হবে স্কুল কর্তৃপক্ষকে। সেই পরীক্ষায় উতরোতে পারলে মিলবে সার্টিফিকেট।


Education Loan Information:

Calculate Education Loan EMI