কলকাতা: প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফল (West Bengal Madhyamik Results)। শুক্রবার ৯.৩০টা নাগাদ সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে মাধ্যমিকের ফল (WB 10th Results) প্রকাশ করেছেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। মেধাতালিকায় দ্বিতীয় হয়েছেন বীরভূমের প্রিয়তোষ মুখোপাধ্যায়। বীরভূমের সরোজিনী দেবী শিশুমন্দিরের ছাত্র সে। 

Continues below advertisement

মেধাতালিকায় স্থান পেয়ে কেমন লাগছে প্রিয়তোষের? 

এবিপি আনন্দকে প্রিয়তোষ বলেন, 'আমি সকাল থেকে খুব টেনশন করছিলাম। ইংরেজির স্যরকে ফোন করেছিলাম যে স্যার চলে আসুন, পড়াশোনা করলে টেনশনটা কমবে। স্যারের স্ত্রী ফোন করে জানান যে আমি দ্বিতীয় হয়েছি। আমার একদম বিশ্বাস হয়নি। এটা আমার কাছে সারপ্রাইজ। বাবা-মা আর শিক্ষকদের আমার প্রণাম।'

Continues below advertisement

কীভাবে পড়াশোনা করতেন?  

প্রিয়তোষ বলেন, 'দিনে ৪-৫ ঘণ্টা কোয়ালিটি পড়াশোনা করতাম। তবে আমি রুটিন মেনে প্রতিদিন এভাবে পড়াশোনা করিনি। বাবা শিক্ষক ছিলেন এখন অবসরগ্রহণ করেছেন। আমি আইআইটি থেকে পড়াশোনা করতে চাই। ইঞ্জিনিয়ার হতে চাই। আমার গান শুনতে খুব ভাল লাগে।'  

ইংরেজিতে ফল দেখতে চাইলে ক্লিক করুন এই লিঙ্কে

প্রিয়তোষ মুখার্জীর (Priyatosh Mukherjee) মাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত নম্বরপ্রথম ভাষা (First Language): ১০০

দ্বিতীয় ভাষা (Second Language): ৯৯

গণিত (Mathematics): ৯৯

ভৌত বিজ্ঞান (Physical Science): ১০০

জীবন বিজ্ঞান (Life Science): ৯৯

ইতিহাস (History): ৯৯

ভূগোল (Geography): ১০০

মোট নম্বর (Aggregate): ৬৯৬

এবার মাধ্যমিকে পাসের হার ৮৬.৮৩ শতাংশ। মাধ্যমিকে প্রথম দশে ১৩১ জন। ১৯টি জেলার ৮৩টি স্কুল থেকে এসেছেন এই ১৩১ জন। ৬৯৮ নম্বর পেয়ে মাধ্যমিকে প্রথম উত্তর দিনাজপুরের সারদা বিদ্যামন্দিরের অভিরূপ ভদ্র। ৬৯৬ পেয়ে দ্বিতীয় হয়েছেন বীরভূমের সরোজিনী দেবী স্মৃতিমন্দিরের প্রিয়তোষ মুখোপাধ্যায়। ৬৯৫ পেয়ে মাধ্যমিকে তৃতীয় হয়েছেন তিনজন। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সৌর জানা, পূর্ব মেদিনীপুরের অঙ্কন জানা, বাঁকুড়ার মৈনাক মণ্ডল মাধ্যমিকে তৃতীয়।  

আরও পড়ুন, মাধ্যমিকের মেধাতালিকায় জেলার জয় জয়কার, রেজাল্ট দেখুন সরাসরি এবিপি আনন্দের ওয়েবসাইট wb10.abplive.com- এ

ভোটের ফলের পর এবার মাধ্যমিকের রেজাল্ট আউট। নতুন মন্ত্রিসভার শপথের আগের দিন শুক্রবার সকালে প্রকাশিত হচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফল। প্রতিবারের মতো এবারও এবিপি আনন্দে ফল জানতে পারবে পরীক্ষার্থীরা। লগইন করুন- wb10.abplive.com-এ। ফেব্রুয়ারি মাসে হয়েছিল পড়ুয়াদের জীবনের প্রথম বড় এই পরীক্ষা। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, এ বছর মাধ্যমিক পরীক্ষায় বসে ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন পরীক্ষার্থী। আগের বারের মতো এ বছরও ছাত্রীদের সংখ্যা ছাত্রদের তুলনায় বেশি ছিল।                                                                


Education Loan Information:

Calculate Education Loan EMI