কলকাতা : প্রকাশিত হল ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফল। প্রতিবারের মতো এবারও এবিপি আনন্দে ফল জানতে পারবে পরীক্ষার্থীরা। তার জন্য সকাল ১০টা ১৫ থেকে লগইন করতে হবে wb10.abplive.com-এ। ফেব্রুয়ারি মাসে হয়েছিল পড়ুয়াদের জীবনের প্রথম বড় এই পরীক্ষা। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, এ বছর মাধ্যমিক পরীক্ষায় বসে ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন পরীক্ষার্থী। আগের বারের মতো এ বছরও ছাত্রীদের সংখ্যা ছাত্রদের তুলনায় বেশি ছিল।

৮৪ দিনের মাথায় মাধ্যমিকের ফল প্রকাশিত হল। মোট পরীক্ষার্থী সংখ্যা ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০। এবার পাশের হারে সবার উপরে কালিম্পং। গতবারের তুলনায় বাড়ল মাধ্যমিকে পাসের হার। এবার সার্বিক পাশের হার ৮৬.৮৩ শতাংশ। কালিম্পংয়ের পর এই তালিকায় আছে পূর্ব মেদিনীপুর। মাধ্যমিকে প্রথম দশে ১৩১ জন। ১৯টি জেলার ৮৩টি স্কুল থেকে এসেছেন এই ১৩১ জন।   ৯৯.৭১ শতাংশ পেয়ে প্রথম হয়েছেন। আর দশমের প্রাপ্ত নম্বর  ৯৮.২৯ শতাংশ । 

র‍্যাঙ্কনামপ্রাপ্ত নম্বরস্কুলজেলা
১অভিরূপ ভদ্র৬৯৮সারদা বিদ্যামন্দির (রায়গঞ্জ) হাই স্কুলউত্তর দিনাজপুর
২প্রিয়তোষ মুখার্জি৬৯৬সরোজিনী দেবী সরস্বতী শিশু মন্দির (হাই School)বীরভূম
৩সৌর জানা৬৯৫নরেন্দ্রপুর আর. কে. মিশন বিদ্যালয়দক্ষিণ ২৪ পরগনা
৩অঙ্কন কুমার জানা৬৯৫রামকৃষ্ণ শিক্ষামন্দির (হাই স্কুল)পূর্ব মেদিনীপুর
৩মৈনাক মণ্ডল৬৯৫বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুলবাঁকুড়া
৪অরিজিৎ বার৬৯৪ছাত্রী বিবেকানন্দ বিদ্যাভবনপূর্ব মেদিনীপুর
৪রোমি কর্মকার৬৯৪বাঁকুড়া জেলা স্কুলবাঁকুড়া
৪সৌদীপ দাস৬৯৪সারদা বিদ্যামন্দির (রায়গঞ্জ) হাই স্কুলউত্তর দিনাজপুর
৪সোহম জোয়ারদার৬৯৪রায়গঞ্জ করোনেশন হাই স্কুলউত্তর দিনাজপুর
৫দ্বৈপায়ন বিশ্বাস৬৯৩বদকুল্লা ইউনাইটেড অ্যাকাডেমিনদিয়া
৫স্যমন্তক কুণ্ডু৬৯৩নরেন্দ্রপুর আর. কে. মিশন বিদ্যালয়দক্ষিণ ২৪ পরগনা
৫স্বরূপ কান্থা৬৯৩জটেশ্বর হাই স্কুলআলিপুরদুয়ার
৫বেদশ্রুতি সিনহা৬৯৩ইসলামপুর গার্লস হাই স্কুলউত্তর দিনাজপুর
৫সমন্বয় দেবনাথ৬৯৩সারদা বিদ্যামন্দির (রায়গঞ্জ) হাই স্কুলউত্তর দিনাজপুর
৫আয়ুষ সাহা৬৯৩বালুরঘাট হাই স্কুলদক্ষিণ দিনাজপুর
৫অনারণ্য সরকার৬৯৩বালুরঘাট হাই স্কুলদক্ষিণ দিনাজপুর

সকাল ১০.১৫ নাগাদ এবিপি আনন্দের ওয়েবসাইটে দেখা যাবে মাধ্যমিকের রেজাল্ট। কীভাবে দেখবেন? wb10.abplive.com-এ ক্লিক করে সেখানে রোল নম্বর আর Date of Birth- দিয়ে ক্লিক করে দেখুন ফল।  

 

ইংরেজিতে ফল দেখতে চাইলে ক্লিক করুন এই লিঙ্কে 


Education Loan Information:

Calculate Education Loan EMI