WBSSC Upper Primary Counselling 2026: উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে দীর্ঘ অপেক্ষার পর বড় ঘোষণা করল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। ২০১৬ সালের নিয়োগ প্যানেলের অপেক্ষারত প্রার্থীদের কাউন্সেলিং আগামী ২১ জুলাই ২০২৬ থেকে শুরু হবে। তবে বাকি থাকা ১,২৪১ জন প্রার্থীর সকলের কাউন্সেলিং এখনই হচ্ছে না। তাঁদের মধ্যে ১,১৭৭ জনের কাউন্সেলিং হবে, আর ৬৪ জনের কাউন্সেলিং আপাতত স্থগিত রাখা হয়েছে।                                                        

Continues below advertisement

মঙ্গলবার, ৭ জুলাই কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে কাউন্সেলিংয়ের দিন ঘোষণা করা হয়। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ মেনেই এই প্রক্রিয়া শুরু হচ্ছে।

উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছিল ২০১৫ সালে। ২০১৬ সালে নিয়োগের প্যানেল প্রকাশিত হয়। কিন্তু দীর্ঘ আইনি জটিলতার কারণে প্যানেলে নাম থাকা বহু প্রার্থী এখনও চাকরির সুপারিশপত্র পাননি।                                                   

Continues below advertisement

আদালতের নির্দেশে উচ্চ প্রাথমিকের মোট ১৪,০৫২টি শূন্যপদে নিয়োগের কাউন্সেলিং শুরু করেছিল স্কুল সার্ভিস কমিশন। এর মধ্যে মেধাতালিকায় থাকা ১২,৭২৩ জনের কাউন্সেলিং ও সুপারিশের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে বাকি ১,২৪১ জনের নিয়োগ আটকে ছিল।

আরও পড়ুন, অভাবের সংসার, পেটের দায়ে করতেন ওয়েটারের চাকরি! সপ্তম চেষ্টায় UPSC-তে সাফল্য

এরপর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ওই ১,২৪১ জন প্রার্থীর কাউন্সেলিং ও সুপারিশের নির্দেশ দেয়। সেই নির্দেশের ভিত্তিতেই কমিশন নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগামী ২১ জুলাই থেকে ১,১৭৭ জনের কাউন্সেলিং শুরু হবে। তবে ৬৪ জনের কাউন্সেলিং আপাতত স্থগিত রয়েছে। তাঁদের বিষয়ে পরবর্তী সময়ে পৃথক বিজ্ঞপ্তি জারি হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।                                                

কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, কাউন্সেলিং হবে পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসে। বিস্তারিত সময়সূচি শীঘ্রই কমিশনের সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সরকারি আপডেটের জন্য WBSSC-র সরকারি ওয়েবসাইট দেখা যেতে পারে।


Education Loan Information:

Calculate Education Loan EMI