কলকাতা: পরিবর্তনের জমানায় স্কুলে পাঠ্যে দেদার পরিমার্জন করা হচ্ছে। দশম শ্রেণি পর্যন্ত বইয়ে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী থাকছে এবার। এছাড়াও অষ্টম শ্রেণির ইতিহাস থেকে বাদ যাচ্ছে 'সিঙ্গুর আন্দোলন'। ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের তৃণমূল কংগ্রেসের রাজ্যে ক্ষমতায় আসার পেছনে বিরাট ভূমিকা ছিল এই সিঙ্গুর আন্দোলনের। ২০০৬ সালে সিঙ্গুরে টাটার প্রকল্পের জন্য জমি অধিগ্রহণকে কেন্দ্র করে তৎকালীন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল আন্দোলন গড়ে ওঠে। ২০১১ সালের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে। নতুন সরকার আসার পর শিক্ষা ব্যবস্থায় পাঠ্যসূচি পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়। তখনই এই সিঙ্গুর আন্দোলনকে অন্তর্ভুক্ত করা হয় পাঠ্যসূচির। এবার সেই সিঙ্গুর আন্দোলনকেই পাঠ্যপুস্তক থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল নতুন সরকার। এবিপি আনন্দকে জানালেন সিলেবাস কমিটির চেয়ারম্যান।

Continues below advertisement

উল্লেখ্য, জমি অধিগ্রহণকে সম্পূর্ণ বেআইনি হিসেবে ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট ২০১৬ সালে। চাষীদের জমিও ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল সেই সময়। সরকারের এই আন্দোলন আইনিভাবে জয়লাভ করায় তা ঐতিহাসিক সাফল্য হিসেবে চিহ্নিত করা হয়েছিল। পরবর্তীতে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণির ইতিহাস বইয়ে 'সিঙ্গুর আন্দোলন' স্থান করে নিয়েছিল। যা বাদ পড়তে চলেছে। পাঠ্য সূচি থেকে বাদ পড়ছে তৃণমূল জমানার 'কন্যাশ্রী' প্রকল্পও। সিলেবাস থেকে বাদ পানি, আব্বা, আম্মুর মতো শব্দগুলোও। 

আগামী বছরের জানুয়ারির ২ তারিখ থেকে নতুন যে পাঠ্যপুস্তক তুলে দেওয়া হবে ছাত্র-ছাত্রীদের হাতে, সেই বইয়ে থাকছে না সিঙ্গুর ও কন্যাশ্রী নিয়ে কোনও ইতিহাস। অধ্যাপক দেবাশিস চট্টোপাধ্য়ায় বলেছেন, 'আমরা এই বিষয়ে সচেষ্ট যে আমরা কোনও পরিবর্তনের দিকে হাঁটছি না। আমরা যেটা করছি সেটা হল পরিমার্জন করা। বলা ভাল যে আমরা সংশোধনী করতে চাইছি। আমাদের হাতে কম সময়। জানুয়ারির ২ তারিখেই সব বই বিদ্যালয়ে পৌঁছে দিতে হবে। কন্যাশ্রী প্রকল্পটিতে বিশেষ চিন্তাধারা ও বিশেষ ব্য়ক্তির ওপর বলা হয়েছে। সেটিও আমরা সরিয়ে দেওয়ার ভাবনা চিন্তা করেছিলাম। এছাড়া ২০০৬ সালের সিঙ্গুর আন্দোলনকেও আমরা পাঠ্যপুস্তকে আর না রাখার সিদ্ধান্ত নিয়েছি। মোঘল সাম্রাজ্যের ইতিহাস যতটুকু প্রয়োজন ততটুকুই রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতিহাস বইয়ে। আমরা মনে করি না যে মোঘল সাম্রাজ্যের ইতিহাস শুধু ভারতের।'

Continues below advertisement


Education Loan Information:

Calculate Education Loan EMI