কলকাতা: দোরগড়ায় ভোট। আর এবার তার আগে, SIR-এর অষ্টম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ নির্বাচন কমিশনের। বিবেচনাধীনদের নিষ্পত্তির পর অষ্টম তালিকা প্রকাশ।

 

আরও পড়ুন, "আজ রাত ১২ মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করতে হবে..", মোথাবাড়ি ও CEO দফতরের সামনে বিক্ষোভকাণ্ডে কড়া নির্দেশ কমিশনের

অনলাইনে একাধিক ওয়েবসাইটে দেখা যাবে সাপ্লিমেন্টারি তালিকা। electoralsearch.eci.gov.in , voters.eci.gov.in ও ceowestbengal.wb.gov.in - এই ৩ ওয়েবসাইটে দেখা যাবে এই সাপ্লিমেন্টারি তালিকা। এ ছাড়াও আপনার ফোনে থাক ECI Net অ্যাপের মাধ্যমেও আপনি এই সাপ্লিমেন্টারি তালিকা দেখতে পাবেন। নাম বাদ নিয়ে আপত্তি বা কোনও অভিযোগ থাকলে তা জানানোর জন্য ২৩ জেলায় তৈরি হয়েছে ১৯টি ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে কীভাবে আবেদন করবেন ? অনলাইনে কীভাবে আবদেন করবেন ? প্রথমে www.voters.eci.gov.in এই ওয়েবসাইটের ঠিকানায় গিয়ে ক্লিক করতে হবে।