কলকাতা : বৃহস্পতিবার দ্বিতীয় দফায় আরও ৩২ আসনে তালিকা ঘোষণা করল বামেরা। দ্বিতীয় দফার তালিকায় দেখা গেল নতুন ও পুরনো প্রজন্মের মিশেল। টালিগঞ্জে সিপিএম প্রার্থী হলেন অধ্য়াপক পার্থপ্রতিম বিশ্বাস। ভবানীপুরে সিপিএম প্রার্থী করেছে আইনজীবী শ্রীজীব বিশ্বাসকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক আফরিন বেগম (শিল্পী) কে প্রার্থী করা হয়েছে বালিগঞ্জে। 

Continues below advertisement

নয়াগ্রামে সিপিএম প্রার্থী করেছে পেশায় চিকিৎসক ও প্রাক্তন সাংসদ পুলিনবিহারী বাস্কেকে।পাঁশকুড়া পূর্বে প্রার্থী করা হয়েছে সেখানকার প্রাক্তন বিধায়ক ইব্রাহিম আলিকে। মুর্শিদাবাদে সিপিএমের জেলা সম্পাদক জামাল হোসেন প্রার্থী হয়েছেন রানিনগরে। খেজুরিতে প্রার্থী করা হয়েছে সিপিএমের রাজ্য কমিটির সদস্য হিমাংশু দাসকে। 

এখন প্রশ্ন, এই স্ট্র্যাটেজিতে কি সিপিএম শূন্য়ের গেরো কাটাতে পারবে? এই প্রশ্নটাই রাখা হয়েছিল দর্শকদের কাছে।  Suman De - ইউটিউব প্ল্যাটফর্ম ও অন্যান্য সোশ্যাম মিডিয়ায়। সেখানে আসা দর্শকের উত্ত কী জনমত উঠে এল, দেখে নিন। Suman De ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম, থ্রেড-এ। প্রশ্নের উত্তর দেন দর্শকরা। এই বিষয়ক কিছু প্রশ্ন এবিপি আনন্দ-র তরফে রাখা হয়েছিল দর্শকদের কাছে, এবিপি পোল-এ। উত্তরে মিলল এমন ছবি -  দ্বিতীয় দফার তালিকা প্রকাশ করল বামেরা। শূন্য়ের গেরো কি কাটবে সিপিএমের? - এই প্রশ্নে প্রতিক্রিয়া দিয়েছেন 

Continues below advertisement

হ্য়াঁ  ৩৮ শতাংশনা  ৬০ শতাংশ বলতে পারব না  ২ শতাংশ 

প্রথম দফায় ১৯২টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। আর বৃহস্পতিবার দ্বিতীয় দফায় আরও ৩২ আসনে তালিকা ঘোষণা করল বামেরা। প্রথম তালিকার একটা বড় অংশ জুড়ে ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়, দীপ্সিতা ধর, সায়নদীপ মিত্র, সপ্তর্ষি দেব, কলতান দাশগুপ্ত, সায়ন বন্দ্যোপাধ্যায়ের মতো যুব প্রজন্ম।

এবার বামেদের পার্থী তালিকার একটা বড় অংশ জুড়ে রয়েছে তরুণ প্রজন্ম। যেমন হুগলির উত্তরপাড়া থেকে প্রার্থী করা হয়েছে মীনাক্ষী মুখোপাধ্যায়কে। মীনাক্ষী মুখোপাধ্যায় অধুনা বাম রাজনীতির অন্যতম জনপ্রিয় ও লড়াকু মুখ।  দমদম উত্তর আসন থেকে সিপিএমের আরেক তরুণ মুখ দীপ্সিতা ধর লড়বেন। দীপ্সিতাও তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়। পানিহাটি কেন্দ্রে প্রার্থী করা হয়েছে তরুণ সিপিএম নেতা কলতান দাশগুপ্তকে। কলতান ইয়াং ব্রিগেডের পছন্দের তালিকায়। এছাড়া আগেও ভোটের ময়দানে নেমেছেন, আবারও নামছেন মহেশতলার সিপিএম প্রার্থী করেছে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। এছাড়া মন্ত্রী গৌতম দেবের পুত্র সপ্তর্ষি দেব, কান্তি গঙ্গোপাধ্যায়ের ছেলে সাম্য গঙ্গোপাধ্যায়ও রয়েছেন তালিকায়।