কলকাতা - শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের পরেই, মন্ত্রী হিসেবে শপথ নিলেন অগ্নিমিত্রা পাল, আসানসোল দক্ষিণ থেকে ভোটে জয়ী হয়েছেন তিনি। এখনও তাঁর দফতর ঘোষণা হয়নি। ১ লক্ষ ১৯ হাজার ৫৯২টি ভোট পেয়েছেন তিনি। ৪০ হাজার ৮৩৯টি ভোটে জয়ী হয়েছেন তিনি। 

Continues below advertisement

কলকাতায় আসার আগে নরেন্দ্র মোদির বিশেষ বার্তা ! কী বললেন প্রধানমন্ত্রী 

এবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়েছে ২ দফায়। ২৩ এপ্রিল প্রথম দফায় ১৬টি জেলায় ১৫২টি আসনে ভোট গ্রহণ হয়েছিল। আর ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ৭ জেলার ১৪২টি আসনে ভোট গ্রহণ হয়েছে। প্রথম দফায় ভোট হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম - এই ১৬ জেলায়। দ্বিতীয় দফায় ভোট হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান - এই ৭ জেলায়। ফলতায় নতুন করে ভোট হবে ২১ মে। ফল ঘোষণা ২৪ মে। ৪ মে পশ্চিমবঙ্গের মোট ২৯৩টি বিধানসভা কেন্দ্রের ফল ঘোষণা হয়েছে। বিজেপি পেয়েছে ২০৭টি আসন। 

Continues below advertisement

আজ কারা শপথ নিলেন 

পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। মন্ত্রী হিসেবে শপথ নিলেন দিলীপ ঘোষ (খড়গপুর সদর)। মন্ত্রী হিসেবে শপথ নিলেন অগ্নিমিত্রা পাল (আসানসোল দক্ষিণ)। মন্ত্রী হিসেবে শপথ নিলেন অশোক কীর্তনিয়া (বনগাঁ উত্তর)। মন্ত্রী হিসেবে শপথ নিলেন ক্ষুদিরাম টুডু (রানিবাঁধ)। মন্ত্রী হিসেবে শপথ নিলেন নিশীথ প্রামাণিক (মাথাভাঙা)। 

শপথের আগে এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারীর পোস্ট 

'এক দশকেরও বেশি সময় ধরে চলা কুশাসনের অবসান আজ', শপথের আগে এক্স হ্যান্ডলে পোস্ট শুভেন্দু অধিকারীর। 'উন্নয়নের ডবল ইঞ্জিন যুগ, শান্তি ও সমৃদ্ধির সূচনা হল আজ থেকে. আনুষ্ঠানিকভাবে সোনার বাংলা যুগের শুরু হল আজ থেকে', শপথের আগে এক্স হ্যান্ডলে পোস্ট শুভেন্দু অধিকারীর।