দার্জিলিং: পয়লা বৈশাখের দিন হাইভোল্টেজ জনসভা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তরবঙ্গকে বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে তুলে ধরে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ শানালেন তিনি। একইসঙ্গে দার্জিলিংয়ের পাহাড়ে দীর্ঘদিনের গোর্খা সমস্যার সমাধানের প্রতিশ্রুতিও দিলেন। ২০২১ সালে দার্জিলিং জেলার ৫ টি বিধানসভা কেন্দ্রের ৫ টিতেই বিজেপি জয়লাভ করে। এবার লক্ষ্য ২০২৬ এও গেরুয়া ঝড়।
বিজেপি ক্ষমতায় এলে ....
এদিনের সভা থেকে অমিত শাহ ( Amit Shah) বলেন, “বাংলায় বিজেপি সরকার গঠন হলে সংবিধান মেনে গোর্খা সমস্যার স্থায়ী সমাধান করা হবে। পাহাড়ে বসবাসকারী মানুষের দীর্ঘদিনের সমস্যা দূর করাই আমাদের লক্ষ্য।” তিনি আরও দাবি করেন, এই সরকারের আমলে পাহাড়ে হাজার হাজার গোর্খার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে ‘পুলিশ রাজ’ কায়েম করা হয়েছে, যা বিজেপি ক্ষমতায় এলে বন্ধ হবে। প্রত্যয়ের সঙ্গে অমিত শাহ বলেন, 'দার্জিলিংবাসী, এটা নির্ধারিত যে এবার বাংলায় বিজেপির সরকার হতে চলেছে। বিজেপির সরকার তৈরির সঙ্গে সঙ্গে বাংলায় অনুপ্রবেশ তো বন্ধ হবেই, গুন্ডারাজ শেষ হবেই, যেভাবে সিন্ডিকেট আর মাফিয়ার রাজ এর শেষ হবেই। '
'দিদি আপনি না এলে, আমিই বাংলায় আসছি'
গোর্খা ইস্যুতে নিজের উদ্যোগের কথাও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি, গত দেড় বছরে তিনবার বৈঠক ডাকলেও তাতে যোগ দেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) বা রাজ্য সরকারের কোনও প্রতিনিধি। অমিত শাহর কথা, 'মমতা দিদি বা ওঁদের কোনও প্রতিনিধি দিল্লি আসেননি। আমি হয়রান হয়ে ভাবলাম, দিদি আপনি না এলে, আমিই বাংলায় আসছি।'
'৫ মে বিজেপি সরকার গঠন করবে'
তিনি আরও অভিযোগ করেন, রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে এই সমস্যা ঝুলিয়ে রাখছে। কারণ হিসেবে তিনি বলেন, “মমতা দিদি চান না দার্জিলিংয়ের দেশভক্ত গোর্খা ভাইরা তাঁদের ন্যায্য অধিকার পান।” তবে আশ্বাস দিয়ে বলেন, “৫ মে বিজেপি সরকার গঠন হওয়ার পরই গোর্খা সমস্যা সমাধান আমাদের প্রথম অগ্রাধিকার হবে।” শুধু সমাধানের আশ্বাসই নয়, গোর্খা আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলিও প্রত্যাহার করার প্রতিশ্রুতি দেন অমিত শাহ ।
আরও পড়ুন :
