কলকাতা: প্রথম দফার (Election First Phase) মতো বেশি ভোটের ট্রেন্ড দ্বিতীয় দফাতেও। দ্বিতীয় দফায় প্রথম ৮ ঘণ্টাতেই ভোট পড়ল ৭৯%। ২০২১-এ এই ৭টি জেলায় ভোট পড়েছিল ৮১%। ২০২১-এর বিধানসভা নির্বাচনে ভোট পড়েছিল ৮২%। প্রথম ৬ ঘণ্টাতেই ভোটদানের হার ২০২১-এর তুলনায় ১০% বেশি। ২০২১-এ প্রথম ৬ ঘণ্টায় ভোট পড়েছিল ৫১%, এবার ৬১%। ২০২১-এর তুলনায় প্রথম ৬ ঘণ্টাতেই কলকাতায় ২০% বেশি ভোটিং।  

Continues below advertisement

কোথায় কত ভোট? আগের বারের থেকে কত বেশি? দেখুন এক নজরে                                                          

কলকাতা উত্তর: দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৬০%কলকাতা উত্তর: ২০২১-এ দুপুর ১টা পর্যন্ত ৪০% ভোটিং

Continues below advertisement

কলকাতা দক্ষিণ: দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৫৮%কলকাতা দক্ষিণ: ২০২১-এ দুপুর ১টা পর্যন্ত ৪০% ভোটিং

দঃ ২৪ পরগনা: দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৫৯%দঃ ২৪ পরগনা: ২০২১-এ দুপুর ১টা পর্যন্ত ৪৮% ভোটিং

আরও পড়ুন, শুভেন্দু কালীঘাটে ঢুকতেই ধুন্ধুমার! 'চোর চোর' স্লোগান, ভবানীপুর ঘিরল বিশাল কেন্দ্রীয় বাহিনী, চলল লাঠিচার্জ

উঃ ২৪ পরগনা: দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৫৯%উঃ ২৪ পরগনা: ২০২১-এ দুপুর ১টা পর্যন্ত ৫২% ভোটিং

পূর্ব বর্ধমান: দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৬৭%পূর্ব বর্ধমান: ২০২১-এ দুপুর ১টা পর্যন্ত ৫৯% ভোটিং

হুগলি: দুপুর ১টা পর্যন্ত পড়ল ৬৫% ভোটহুগলি: ২০২১-এ দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছিল ৫৮%

হাওড়া: দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৬১%হাওড়া: ২০২১-এ দুপুর ১টা পর্যন্ত ৫৪% ভোটিং                                

এদিকে, অবাধ ও সুষ্ঠু ভোট করাতে তৎপর কেন্দ্রীয় বাহিনী। জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনীর কাজ তদারকি করতে সরেজমিনে DG-রা। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে কেন্দ্রীয় কাজের তদারতি করে দেখেন DG, CRPF জি পি সিং। উত্তরপ্রদেশ থেকে আসা IPS ও স্পেশাল পুলিশ অবজার্ভার অজয় পাল শর্মার সঙ্গে বৈঠক করেন DG, CRPF জি পি সিং। উত্তর ২৪ পরগনায় গিয়ে পরিস্থিতি দেখতে নোয়াপাড়ায় পৌঁছে যান DG, BSF প্রবীণ কুমার। সেখানে গিয়ে তিনি কেন্দ্রীয় বাহিনীর বন্দোবস্ত খতিয়ে দেখেন।