কলকাতা: দ্বিতীয় দফার ভোটে ভরকেন্দ্র ভবানীপুর (Bhawanipore)। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আরেকদিকে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। হাইভোল্টেজ কেন্দ্রে নির্বাচনের দিনই হাইভোল্টেজ ঘটনা।শেষ দফার ভোটে উত্তপ্ত হল ভবানীপুর। এদিন শুভেন্দু অধিকারী কালীঘাটে ঢুকতেই ধুন্ধুমার লেগে যায়। শুভেন্দুকে 'জয় বাংলা' স্লোগান তৃণমূলের, পাল্টা হুঙ্কার শুভেন্দু অধিকারীরও। বিজেপি সমর্থকরাও জয় শ্রীরাম-এর পাল্টা স্লোগান তোলে। পাল্টা 'জয় শ্রীরাম' স্লোগান দিয়েছে বিজেপির। পাল্টা হুঙ্কার শুভেন্দু অধিকারীর। বুথের সামনে তৃণমূল-বিজেপি স্লোগান-যুদ্ধ। বুথের সামনে ভিড় হঠাতে লাঠিচার্জ চলে।                                                            

Continues below advertisement

এদিন ভবানীপুরের জয় হিন্দ ভবনের সামনে এই অশান্তি শুরু হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে কমিশনকে ফোন করেন শুভেন্দু অধিকারী। সিআরপিএফ পাঠানোর অনুরোধ করেন। এরপর লাঠিচার্জ চলে। বন্দুক নিয়ে এলাকায় ঢোকে কেন্দ্রীয় বাহিনী।                                                 

তৃণমূল কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায় বলেন, 'শুভেন্দু অধিকারী এসে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। বিভিন ধরনের কথা বলছেন, স্লো ভোটিং করার চেষ্টা করেছেন। এই কেন্দ্রেই সবচেয়ে বেশি ভোট পড়ে। সেখানেই কেন্দ্রীয় বাহিনী এনে এসব করেছেন ইচ্ছে করে। পাড়ার মা বোনেরা রেগে গেছে এই ঘটনায়। তাই স্লোগান দিয়েছে। রাগ হয়েছে তাই করেছে। শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছিল উনি এসে অশান্তি করেছে।'                                      

Continues below advertisement

আরও পড়ুন, দ্বিতীয় দফার ভোটেও রেকর্ড ভোটদান? সকাল ১১টা পর্যন্ত কোথায় কত ভোট পড়ল?

পুলিশের তরফে বলা হয়েছে বিরোধী দলনেতা আসার পর অশান্তি হয়। এখন সব নিয়ন্ত্রণে আছে। 

এদিকে আজ সকাল থেকে ভবানীপুরের বুথে মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বেনিয়মের অভিযোগে সরব হয়েছেন মমতা। বুথে থাকাকালীন মমতার সামনে দিয়ে ঘুরে গেছিলেন শুভেন্দু। 'ভবানীপুরে টেররিজম চলছে, বেছে বেছে তৃণমূলকে টার্গেট', এমনই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী।