কলকাতা : পশ্চিমবঙ্গে দ্বিতীয় ও শেষ দফার ভোটের আগে ইতিবাচক বার্তা প্রধানমন্ত্রী মোদির (Narendra Modi)। লিখলেন, 'পশ্চিমবঙ্গের নারী ও যুবশক্তি, বিপুল সংখ্যায় উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করুন'। 

Continues below advertisement

বিধানসভা ভোটের  ( West Bengal Assembly Election 2026 )আগে ঘন ঘন যাতায়াত করেছেন রাজ্যে। সকাল থেকে সন্ধে, একের পর এক জনসভা, রোড শো করেছেন প্রধানমন্ত্রী। প্রচারের শেষ ল্যাপে দাবি করেছেন, জিতবে বিজেপিই ( BJP )। আর নতুন বিজেপি সরকারের শপথগ্রহণে ফের রাজ্যে আসতেই হবে তাঁকে। এবার দ্বিতীয় দফা শুরুর ঠিক আগেই বড় বার্তা দিলেন মোদি। 

লিখলেন, "আজ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। যারা আজ ভোট দিচ্ছেন, তাদের সকলকে রেকর্ড সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান জানাই। আসুন, আমাদের গণতন্ত্রকে আরও প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক করে তুলি। বিশেষ করে পশ্চিমবঙ্গের নারী ও তরুণ ভোটারদের বিপুল সংখ্যায় ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার অনুরোধ করছি।" সোশাল মিডিয়ায় পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

Continues below advertisement

অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় অমিত শাহ লিখলেন, 'পশ্চিমবঙ্গকে ভয়, সিন্ডিকেট এবং দুর্নীতির অপশাসন থেকে মুক্ত করবার জন্য দ্বিতীয় অর্থাৎ শেষ দফায় সকল ভোটারদের, বিশেষভাবে মায়েদের, বোনেদের এবং যুব সমাজের কাছে আবেদন করছি আপনার রেকর্ড সংখ্যায় ভোটদান করুন। আপনার একটি ভোট বাংলার গৌরবকে পুনরায় ফিরিয়ে আনবার সঙ্গে সঙ্গে মহিলাদের সুরক্ষাকে নিশ্চিত করবে। বাংলার যুবকদের স্বপ্নকে বাস্তবায়িত করতে পারে কেবলমাত্র এমন একটি সরকার, যাদের কাছে বিকাশের দিশা রয়েছে এবং অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবার সংকল্প শক্তি রয়েছে। সোনার বাংলা নির্মাণের জন্য রেকর্ড সংখ্যায় ভোটদান করুন। '           

আরও পড়ুন : Election live updates : ৭ জেলা, ১৪২ বিধানসভা আসনে ভোট আজ ! কোন কোন কেন্দ্র থেকে সকালেই এল বড় খবর?