কলকাতা: বিজেপির স্বপ্নপূরণ হল। পশ্চিমবঙ্গ এখন বিজেপির। রাজ্য এখন গেরুয়াময়। রাজ্যজুড়ে পরিবর্তনের ঝড়। সেই ঝড়ে একাধিক জেলায় কার্যত খড়কুটোর মতো উড়ে গেল তৃণমূল কংগ্রেস। রাজ্যের ৯ টি জেলা থেকে নিশ্চিহ্ন হয়ে গেল তৃণমূল কংগ্রেস। এই প্রেক্ষাপটেই এবার রাজনীতিকে হিংসামুক্ত করার কথা জানালেন শমীক ভট্টাচার্য।                                                        

Continues below advertisement

দিন এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, 'দম্ভের জন্য তৃণমূলের পতন। কোনওরকম হিংসাকে দলগত ও প্রশাসনগতভাবে প্রশ্রয় দেওয়া হবে না। যারা হিংসা করবে, খোঁজ নিয়ে তাদের দল থেকে তাড়ানো হবে। আমি সমস্ত কর্মীদের বলব, দলের পতাকা নিয়ে রাজনৈতিক হিংসা করলেই দল থেকে বাদ, এমনকী অশালীন শব্দ ব্যবহার, মহিলাকে কটুক্তি এসব করলেও বিজেপিতে বরদাস্ত করা হবে না।' এ

তিনি সাফ বলেন, 'এই হিংসার রাজনীতি বাংলা থেকে মুছে ফেলতে হবে এই চেষ্টা আমরা করে যাব। বদলাতে চাইছি। তৃণমূল কংগ্রেস হিংসায় আমাদের বাড়ি ভেঙেছে বলে আমরাও  ভাঙব? তাহলে আমরাও তৃণমূল কংগ্রেস হয়ে যাব। কোনও জায়গায় রাজনৈতিক হিংসা হলে রঙ দেখবেন না কঠোরতম পদক্ষেপ নিন।'                        

Continues below advertisement

আরও পড়ুন, ফলতা পুনর্নির্বাচন নিয়ে চূড়ান্ত প্রস্তুতি শুরু, দ্বিগুণ সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

শমীক ভট্টাচার্য এও বলেন, 'আমরা জাতীয়তাবাদী মুসলিমদের বিরোধী নই। আমাদের কাজ পশ্চিমবঙ্গবাসীকে নিয়ে। সেখানে হিন্দুও আছেন, মুসলমানও আছেন। কিন্তু ধর্মান্ধ মৌলবাদীরা যদি ঠিক করে দেন পশ্চিমবঙ্গে কী হবে সেটা চলবে না। এটা মানুষই ঠিক করে নিলেন। সেটা ইভিএম-এ প্রকাশ পেয়েছে। তৃণমূলের ঔদ্ধত্যে আমাদের কাজ আরও সুবিধা করে দিয়েছে আমাদের'।

এদিকে সোমবার ২৯৩ আসনের মধ্যে ২০৬ আসন জয়ের পরই চতুর্দিকে গেরুয়া ঝড়। সন্ধ্যের পরে কলকাতার ইএম   বাইপাসের দিকে বেশ কয়েকটি তৃণমূল কংগ্রেসের অফিস কার্যালয় ভাঙচুর করা হয়েছে, সূত্রের খবর ছিল। এ প্রসঙ্গে এদিন শমীক ভট্টাচার্য বলেন, 'আমার কাছে খবর এসেছে। যারা একাজ করেছে তাঁরা বিজেপির কেউ নয়। বিজেপির পতাকা ব্যবহার করে করেছে। আমি খোঁজ নিচ্ছি। কেউ যুক্ত থাকলে দল থেকে বাদ দেওয়া হবে।'