কলকাতা: দ্বিতীয় দফাতেও বিপুল ভোটদান (Assembly Election)। ২ দফা মিলিয়ে প্রায় ৯৩ শতাংশ ভোটিং। SIR-এর জেরে ২ দফায় ৩৪ লক্ষ কম ভোটার, ২৩ লক্ষেরও বেশি ভোটিং। প্রকাশিত হয়েছে এক্সিট পোলের (Exit Poll 2026) রেকর্ড। এবার পরিবর্তন না প্রত্যাবর্তন? EVM-বন্দি জনতার রায়। যা জানা যাবে ৪ মে। কিন্তু এর আগে কর্মীদের নয়া স্ট্র্যাটেজি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।  

Continues below advertisement

এদিন এক্স পোস্টে ভিডিও বার্তায় মমতা বলেন, 'আমি আমাদের কর্মীদের বলব একজোট থাকতে। যাতে গণনার দিনের জন্য আজ থেকেই পাহারা দেয় সকলে। দরকার হলে আমিও আমার এলাকায় পাহারা দিতে নামব। ২৯৪ কেন্দ্রে প্রার্থীরা পাহারা দিন। দিনের বেলায় কর্মীদের রাখুন, রাতের বেলায় নিজেরা থাকুন পাহারা দিন। আমি যদি পাহারা দিতে পারি, আপনারাও পাহারা দিতে পারবেন। রাত জাগুন, পরের দিন টিমকে হ্যান্ডওভার দিয়ে যান। তাঁর কারণ এভিএম মেশিন যখন স্টোর থেকে কাউন্টিং রুমে নিয়ে যাবে তখন ওঁরা প্ল্যান করেছে মেশিন বদলে দেওয়ার। সুতরাং নজর রাখতে হবে। এই কাজ করার সময় কোনও অবহেলা যাতে না হয়। কাউন্টিংয়ে যোগ্য লোককে বসাবেন। আমি যতক্ষণ না পর্যন্ত প্রেস কনফারেন্স করে বলছি ততক্ষণ কেউ কাউন্টিং টেবিল ছাড়বেন না।' 

আরও পড়ুন, গণনা কেন্দ্রে কেন শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ কমিশনের? মামলা কল্যাণের, কী নির্দেশ হাইকোর্টের?

Continues below advertisement

এদিকে, বিধাননগর কলেজের স্ট্রংরুমে কড়া নিরাপত্তা রয়েছে। ভিতরে রয়েছে ৩ বিধানসভার EVM। রাজারহাট-নিউটাউন, বিধাননগর ও রাজারহাট গোপালপুর বিধানসভার EVM আছে এই স্ট্রং রুমে। কাটোয়া কলেজের স্ট্রং রুমে নিরাপত্তার আঁটোসাটো ছবি। একে একে বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্র থেকে সেখানে এসে পৌঁছচ্ছে কন্টেনারভর্তি EVM। নজর রাখতে হাজির বিজেপি প্রার্থীও। বারাসাত গভর্নমেন্ট কলেজের স্ট্রং রুমে নিরাপত্তার আঁটোসাঁটো ছবি। একে একে সেখানে এসে পৌঁছল EVM। কন্টেনার খুলে EVM খুলে বার করার সময় সেখানে হাজির ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে তৃণমূলকর্মীরা।       

আর কী বলেছেন মুখ্যমন্ত্রী?    

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'মানুষকে জব্দ করতে চেয়েছিল, ভোটবাক্সে নিজেরাই জব্দ হয়ে গেছে। আমরা এবার ২২৬-এর বেশি আসন পাব। কেন্দ্রীয় বাহিনী অত্যাচার করেছে, উদয়নারায়ণপুরে বৃদ্ধের মৃত্যু হয়েছে। মহিলা ও বাচ্চাদেরও মেরেছে কেন্দ্রীয় বাহিনী। অনেককে ইচ্ছাকৃতভাবে গ্রেফতার করা হয়েছে। ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়ায় অনেককে গ্রেফতার করেছে। ভবানীপুরেও রাতে রেড করিয়েছে। আমি সাংবাদিক বৈঠক না করা পর্যন্ত গণনা কেন্দ্র ছাড়বেন না। বিজেপির এজেন্ট হিসেবে কাজ করেছে কেন্দ্রীয় বাহিনী। সবটাই হয়েছে অমিত শাহের নির্দেশে। ভোটের জন্য টাকা বিলিয়েছে বিজেপি'। গণনার আগে বিজেপিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের।