কলকাতা: জমি প্রতারণা মামলায় ফের রাসবিহারীর তৃণমূল প্রার্থীকে তলব করল ED। ৩০ মার্চ ২ দফায় জিজ্ঞাসাবাদের পরে ফের দেবাশিস কুমারকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।গড়িয়ার ব্যবসায়ীর বাড়িতে তল্লাশির সূত্রে তৃণমূল বিধায়ককে তলব করা হয়। জানা গিয়েছে, CGO কমপ্লেক্সে প্রায় ৫ ঘণ্টা ধরে দেবাশিস কুমারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
আরও পড়ুন, এবার শহরের দুই TMC কাউন্সিলরকে নোটিস পাঠাল লালবাজার
বাইরে বেরিয়ে এসে কী বললেন দেবাশিস কুমার ?
গত সোমবারের পর আজ বেলা ১২ টার পর, তলব করা হয়েছিল দেবাশিস কুমারকে। নির্ধারিত সময়ের আধ ঘণ্টা আগেই সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান তিনি। জমি সংক্রান্ত তদন্তে দেবাশিস কুমারকে তলব করা হয়েছে। যা বলার দল বলবে, জিজ্ঞাসাবাদ শেষে এমনটাই দাবি তুলেছেন তৃণমূল বিধায়ক।
তৃণমূল ক্ষমতায় আসার বহু আগে, সেই বাম আমল থেকে রাসবিহারী কেন্দ্র তৃণমূলের দখলে
উল্লেখ্য, ফের একবার রাসবিহারী থেকে দেবাশিস কুমারকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। ভোটের আগে যখন বাকি আর মাত্র কয়েকদিন, তখন জোর কদমে প্রচার চালাচ্ছেন তৃণমূল প্রার্থী। তবে রাসবিহারী কাকে চাইছে, জানা যাবে ৪ মে। একুশের পর ছাব্বিশ। ফের একবার দেবাশিস কুমারে ভরসা রেখেছে তৃণমূল কংগ্রেস। টিকিট পেয়েছেন সেই রাসবিহারী কেন্দ্র থেকেই। তৃণমূল ক্ষমতায় আসার বহু আগে, সেই বাম আমল থেকে রাসবিহারী কেন্দ্র তৃণমূলের দখলে। ১৯৯৮ সাল থেকে এই কেন্দ্রের বিধায়ক ছিলেন শোভনদেব চট্টোপাধ্য়ায়।
২০২১ সালে তাঁর জায়গায় রাসবিহারী কেন্দ্রে তৃণমূল প্রার্থী করে দেবাশিস কুমারকে ২০২১ সালে তাঁর জায়গায় রাসবিহারী কেন্দ্রে তৃণমূল প্রার্থী করে দেবাশিস কুমারকে।এবার রাসবিহারীতে দেবাশিস কুমারের বিরুদ্ধে প্রার্থী বিজেপির স্বপন দাশগুপ্ত। কংগ্রেস এই কেন্দ্রে প্রার্থী করেছে আশুতোষ চট্টোপাধ্য়ায়কে। আর রাসবিহারী কেন্দ্রে SUCI প্রার্থী করেছে দিলীপ হালদারকে।রাসবিহারীর তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার বলেন, স্বপন দাশগুপ্ত আছেন, গতবারও তো একজনকে প্রার্থী করল তাতেও জিতেছি। ২০২১ সালের বিধানসভা ভোটে রাসবিহারী কেন্দ্রে দেবাশিস কুমার জিতেছিলেন ২১ হাজার ৪১৪ ভোটে। ২০২৪ সালের লোকসভা ভোটের বিধানসভাভিত্তিক ফল অনুযায়ী, রাসবিহারী কেন্দ্রে তৃণমূল লিড পেলেও, মার্জিন কমে হয় মাত্র ১ হাজার ৬৯১। এবার সামনে বিধানসভা ভোটের লড়াই। তবে ব্য়বধান বাড়িয়ে জেতার ব্য়াপারে আশাবাদী দেবাশিস কুমার। মানুষের সেবা করব। কাজ করব। ফলাফল দেখা যাবে।রাসবিহারী কাকে চাইছে, জানা যাবে ৪ মে।
