কলকাতা : চলছে ভোটগণনা। অধিকাংশ আসনে সমানে চলছে প্রার্থীদের ভাগ্যের ওঠা-নামা। কোথাও এগোচ্ছেন, কোথাও পিছচ্ছেন। রাজ্যবাসীর নজরে হেভিওয়েট প্রার্থীরা। তাঁরা এগিয়ে না পিছিয়ে রয়েছেন, তাতে নজর সকলের। প্রাথমিক ট্রেন্ডে বিভিন্ন কেন্দ্র থেকে উঠে আসছে চমকপ্রদ তথ্য।

Continues below advertisement

একনজরে দেখে নেওয়া যাক, হেভিওয়েট প্রার্থীরা কে কোথায় দাঁড়িয়ে ?   

মমতা বন্দ্যোপাধ্যায় (ভবানীপুর) : ১৯৯৬ ভোটে এগিয়ে ।

Continues below advertisement

শুভেন্দু অধিকারী (নন্দীগ্রাম) : নন্দীগ্রামে ৬৬৭ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী শুভেন্দু।

অধীর চৌধুরী (বহরমপুর) : পিছিয়ে ।

রত্না দেবনাথ (পানিহাটি) : ২ হাজার ভোটে এগিয়ে ।

অগ্নিমিত্রা পাল (আসানসোল দক্ষিণ): ৬ হাজার ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা।

কুণাল ঘোষ (বেলেঘাটা) : ৩০০ ভোটে পিছিয়ে ।

রুদ্রনীল ঘোষ (শিবপুর) : এগিয়ে ।

দিলীপ ঘোষ (খড়গপুর সদর) : এগিয়ে ।

হুমায়ুন কবীর (রেজিনগর)  : এগিয়ে ।

নিশীথ প্রামাণিক (মাথাভাঙা) : এগিয়ে।

শঙ্কর ঘোষ (শিলিগুড়ি)  : এগিয়ে।

সজল ঘোষ (বরানগর) : এগিয়ে।

নজরে বঙ্গ রাজনীতির এই হেভিওয়েট প্রার্থীরা, আগামী ৫ বছর কী ভূমিকায় নির্ধারণ হবে আজই

রাজ্য পরিবর্তন হবে ? নাকি বিপুল জনাদেশ নিয়ে ফের কামব্যাক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ? তা নিয়ে যাবতীয় জল্পনা-চর্চায় এবার ইতি পড়তে চলেছে। তবে তার জন্য রাজ্যবাসীকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আগামী পাঁচ বছর রাজ্য পরিচালনার দায়িত্বে কোন দলকে পশ্চিমবঙ্গের সিংহভাগ মানুষ দেখতে চাইছেন তা জানার জন্য প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল গত ১৫ মার্চ। ওইদিনই নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে দিয়েছিল নির্বাচন কমিশন। সেইমতো এবার রাজ্য দুই দফায় নির্বাচন হয়েছে। ২৩ এপ্রিল প্রথম দফায় ১৬টি জেলায় ১৫২টি আসনে ভোট গ্রহণ হয়েছিল। আর ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ৭ জেলার ১৪২টি আসনে ভোট গ্রহণ হয়েছে। প্রথম দফায় ভোট হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম - এই ১৬ জেলায়। দ্বিতীয় দফায় ভোট হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান - এই ৭ জেলায়। আজ ফল ঘোষণা। আজ ২৯৩টি আসনের ভোট গণনা হবে। কারণ, কারণ, ব্যাপক বেনিয়মের অভিযোগে বাতিল করা হয়েছে ফলতার ভোট।

ডিসক্লেমার : ফলাফলের প্রাথমিক ট্রেন্ড ধরে কোনও সিদ্ধান্তে উপনীত হবেন না।