নদিয়া: কৃষ্ণনগরেও সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ মহুয়া মৈত্রের। সোশাল মিডিয়ায় সরব তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র । তিনি অভিযোগ তুলে বলেছেন, 'কৃষ্ণনগরে ৪ কেন্দ্রে ২ মিনিট ১৬ সেকেন্ড ক্যামেরা বন্ধ। রাত ১১.৫২ থেকে ২ মিনিট ১৬ সেকেন্ড ক্যামেরা বন্ধ। কৃষ্ণনগর উত্তর, চাপড়া, কালীগঞ্জ ও নাকাশিপাড়া কেন্দ্রের সিসি ক্যামেরা বন্ধ', সোশাল মিডিয়ায় পোস্ট করে সরব মহুয়া মৈত্র।
"বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি, পরিকল্পিতভাবে লোডশেডিং করে দেওয়া হচ্ছে"
গতকালই মমতা পোস্ট করে জানিয়েছিলেন, সতর্ক থাকুন, পাহারা দিন। রাত জাগুন, অভিযোগ করুন। ..বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি, পরিকল্পিতভাবে লোডশেডিং করে দেওয়া হচ্ছে। হুগলির শ্রীরামপুর, নদিয়ার কৃষ্ণনগর থেকে বর্ধমানের আউশগ্রাম, কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে, এরকম ঘটনা সামনে এসেছে, যেখানে যেখানে দফায় দফায় লোডশেডিং করা হচ্ছে, সিসিটিভি বন্ধ করে দেওয়া হচ্ছে। আমি দলের কর্মীদের আহ্বান জানাচ্ছি, আমি যেভাবে রাত জেগে সমস্ত বিষয়ের উপর নজর রাখছি, আপনারা রাত জেগে, স্ট্রংরুমে জনগণের ভোট পাহারা দিন। কোথাও কোনও সন্দেহজনক পরিস্থিতি সৃষ্টি করলে, তাঁদের ঘিরে ধরুন, সঙ্গে সঙ্গে অভিযোগ করুন। সিসিটিভি ফুটেজ দাবি করুন। এই সমস্তটাই বিজেপির অঙ্গুলিহেলনে হচ্ছে।'
কোচবিহারের স্ট্রংরুমের একাধিক সিসি ক্যামেরা বন্ধ থাকার অভিযোগ
প্রসঙ্গত গত কয়েকদিনে একাধিক অভিযোগ এসেছে রাজ্যের নানা জায়গা থেকে। কোচবিহারের স্ট্রংরুমের একাধিক সিসি ক্যামেরা বন্ধ থাকার অভিযোগ সামনে এসেছে। কমিশনে নালিশ করে জানিয়েছিলেন, কোচবিহার দক্ষিণের তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিক। কোচবিহার দক্ষিণের তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিক। কোচবিহার পলিটেকনিক কলেজের স্ট্রংরুমে একাধিক সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ সামনে উঠে এসেছে। তুফানগঞ্জে একাধিক স্ট্রংরুমের ক্যামেরাও, বিকল হয়ে গিয়েছে বলে অভিযোগ এসেছে। চার তারিখের পর শ্মাশানে যেতে হবে বলে কটাক্ষও করেছে বিজেপি।প্রধানমন্ত্রী বলেছেন, বিজেপির বিশাল আকারে জয় আসবে। নির্ণায়ক হবে। বাংলায় বিকাশের নতুন যুগ পুরো শক্তি নিয়ে আসবে।
তবে চলতি বছরে দুই দফা ভোটেই গত বিধানসভা ভোটগুলির তুলনায় সেই অর্থে কোনও হিংসার ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ ভোট হয়েছে বলেই দাবি নির্বাচন কমিশনের। দু-একটা ব্যাতিক্রমী অশান্তি, ইভিএম বিকৃতির ঘটনা যেখানে যেখানে ঘটেছে, ইতিমধ্য়েই পুনরায় নির্বাচন হয়েছে। বাকি শুধু ফলতা বিধানসভা কেন্দ্রে।
