পূর্ব বর্ধমান: নাম বাদ যাওয়ায় বিক্ষোভ জেলায় জেলায়। সোমবার কাটোয়ায় ট্রাইব্যুনালে আবেদনের লম্বা লাইন পড়ে গিয়েছে। কাটোয়া মহকুমা শাসকের পুরনো দফতরের সামনে লম্বা লাইন পড়েছে। ভোর থেকে আবেদনপত্র জমা দেওয়ার জন্য দাঁড়িয়ে বহু মানুষ।
আরও পড়ুন, ভোটার তালিকায় নাম না থাকায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস প্রার্থী মোত্তাকিন আলম
অপরদিকে, উত্তর ২৪ পরগনায় অফলাইনে ট্রাইব্যুনালে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে।এবং যে সমস্ত ভোটারদের নাম বাদ চলে গিয়েছে তালিকা থেকে, তাঁরাই এসেছেন এদিন। বারাসাতে ট্রাইব্যুনালেও আবেদনের লম্বা লাইনের ছবি উঠে এসেছে। সকাল সাড়ে ৮ টা থেকে লাইনে দাঁড়িয়েছেন অসংখ্য মানুষ। জেলাশাসকের দফতর থেকে আদালত ছাড়িয়ে গিয়েছে লাইন।
আবেদনকারী : ৬০ জনের মতো নাম ডিলিট হয়ে গিয়েছে, আমাদের বুথটায়।
প্রশ্ন: কী জন্য ?
আবেদনকারী : ওই সব নামের ভুল..২০০২ সালের ভোটার রয়েছে, তাঁদের মা-বাবার সঙ্গে ম্যাচিং রয়েছে, তাও কিন্তু ডিলিট হয়ে গিয়েছে।
ভোট দিতে পারবেন ? লম্বা লাইনে দাঁড়িয়ে প্রতিক্রিয়ায় কী বললেন লাইনে দাঁড়িয়ে থাকা আবেদনকারীরা
আবদেনকারী এক যুবক বলেন, '২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও , পাসপোর্ট-আঁধার কার্ড থাকা সত্ত্বেও আমাদের নাম বাদ দেওয়া হয়েছে। সমস্ত কপি দেওয়ার পরেও এটা হয়েছে।' ভোট দিতে পারবেন ? এই প্রশ্নের উত্তরে অধিকাংশ মানুষেরই বক্তব্য, 'দেখা যাক, কী করে ?' আবার কেউ অভিযোগ জানিয়ে বললেন, 'এগুলি সব ইচ্ছে করে..।' কেউ আবার লাইনে দাঁড়িয়ে আশার আলো দেখছেন, একজন আবদেনকারী বলেন, আশা করি ভোট দিতে পারবেন। তবে কী হয়, বলতে পারছি না।'
ট্রাইব্যুনালে আবেদন দেওয়ার জন্য কাটোয়াতে সকাল থেকে দীর্ঘ লম্বা লাইন
বারাসাতের মতো একই ছবি কাটোয়াতেও দেখতে পাওয়া গিয়েছে। দীর্ঘ লম্বা লাইন। অনেকেই ভোর থেকে লাইনে দাঁড়িয়েছেন। ট্রাইব্যুনালে আবেদন দেওয়ার জন্য কাটোয়ার মহাকুমা দফতরের সামনে, বিশাল লাইন। সেই লাইন দেখা যাচ্ছে, পাঁচিল পেরিয়ে রাস্তায় চলে গিয়েছে। বলতে গেলে কয়েশো মিটার অবধি চলে গিয়েছে সেই দীর্ঘ লাইন। সেই লাইনে নারী-পুরুষ প্রত্যেকেই রয়েছেন। তাঁদের মধ্যে অনেকেই প্রবীণ।
ধাপে ধাপে তালিকা
মূলত পরপর ধাপে ধাপে সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে। এই সাপ্লিমেন্টারি লিস্ট নির্দিষ্ট ওয়েবসাইটে দেখতে পাওয়া যাচ্ছে। ওই নির্দিষ্ট ঠিকানায় যদি নাম বাদ গিয়ে থাকে, তাহলে ট্রাইব্যুনালে আবেদনের সুযোগ থাকছে।
