BHEL Trainee Jobs : ভারত হেভি ইলেক্ট্রিক্যাল লিমিটেড ৪১৫টি সুপারভাইজার ট্রেনি পদে করছে নিয়োগ। ২০২৬-২৭ অর্থবর্ষে একই সঙ্গে ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ট্রেনি পদে নিয়োগ করা হচ্ছে। এরমধ্যে ২১৫ জনকে সুপারভাইজার ট্রেনি পদে ও ২০০ জন চাকরিপ্রার্থীকে ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ট্রেনি পদের জন্য নেওয়া হবে।
কত তারিখ আবেদনের শেষ সময়গত ২৫ নভেম্বর থেকে এই নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। চাকরিপ্রার্থীরা আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত এই পদগুলিতে আবেদন করতে পারবেন। রাত ১১টা ৪৫ পর্যন্ত এই আবেদন করা যাবে। ২০২৭ সালের ২৭ জানুয়ারি এই পদে আবেদনের শেষ তারিখ রাখা হয়েছে। এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে ভেলে সরকারি ওয়েবসাইটে আবেদন করতে হবে।
কোন পদে কত নিয়োগ ?ভেলের এই নিয়োগ প্রক্রিয়ায় দুই ধরনের পদ রয়েছে। এরমধ্য়ে ২১৫ টি সুপারভাইজার ট্রেনি পদ রয়েছে। যার মধ্য়ে ১০৩টি মেকানিক্যাল বিভাগে, ইলেক্ট্রিক্যাল বিভাগে ৩০টি, সিভিলে ২৬টি, ফিন্যান্সে২৫টি, HR-এ ২০টি ও ইলেকট্রনিক্স বিভাগে ১১ টি পদ রয়েছে।
বাকি ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ট্রেনি পদে ২০০ জনকে নিয়োগ করা হবে। এরমধ্য়ে ৮০টি মেকানিক্যাল বিভাগে, ইলেকট্রিক্যাল বিভাগে ৩০টি, ইলেকট্রনিক্স বিভাগে ২৫টি, এইচআর (HR) বিভাগে ২০টি, ফিন্যান্স বিভাগে ২০টি, সিভিল বিভাগে ১৫টি ও আইটি-কম্পিউটার সায়েন্স বিভাগে ১০টি পদে হবে নিয়োগ।
কী যোগ্যতা লাগবে ?সুপারভাইজার ট্রেনি পদের জন্য : মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ও সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট শাখায় পূর্ণকালীন ডিপ্লোমা বা ডিগ্রি থাকা স্বাবাভিক। এ ছাড়াও BBA , সোশ্য়াল ওয়ার্ক, বিজনেস ম্যানেজমেন্ট, BBS বা BMS-এর চাকরিপ্রার্থীদের রেগুলার ডিগ্রি প্রয়োজন। পাশাপাশি ফিন্য়ান্স বিভাগের জন্য B.Com ডিগ্রি প্রয়োজন। এই ক্ষেত্রে চাকরিতে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীদের ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর থাকতে হবে।

ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ট্রেনি পদের জন্য :এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের পূর্ণকালীন বিই-বিটেক ডিগ্রি, ফিন্যান্স পদের জন্য সিএ বা সিএমএ যোগ্যতা ও এইচআর-পার্সোনাল ম্যানেজমেন্ট-ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস-সোশ্যাল ওয়ার্ক বা এমবিএ-তে পূর্ণকালীন স্নাতকোত্তর ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে।
কীভাবে আবেদন করবেন ?
১ প্রথমে BHEL-এর অফিসিয়াল ওয়েবসাইট careers.bhel.in-এ যেতে হবে আপনাকে।২ এবার আপনি যে জায়গায় আবেদন করতে চান সেখানে অর্থাৎ Engineer-Executive Trainee অথবা Supervisor Trainee নিয়োগ সংক্রান্ত লিঙ্কে ক্লিক করুন।৩ এই পর্বে এসে সব তথ্য় দিয়ে রেজিস্ট্রেশন পূরণ করুন।৪ এখানে ফর্মে শিক্ষাগত যোগ্যতা ও ব্যক্তিগত তথ্য় জমা দিন। ৫ প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে আবেদনের ফি জমা দিন। ৬ সবশেষে, ফর্মটি ভালোভাবে যাচাই করে জমা দিন।
আরও পড়ুন : ডিফেন্স রিসার্চ ও ডেভেলপমেন্টে 'পেইড ইন্টার্ন' নিচ্ছে, মাসে পাবেন ৫০০০ টাকা