ভাস্কর মুখোপাধ্যায়, সাঁইথিয়া : বিপুল জনাদেশ নিয়ে পশ্চিমবঙ্গে সরকার গঠনের পথে দল। গেরুয়া শিবিরে উচ্ছ্বাস। তুঙ্গে তৎপরতা। ভোটে জিতে এরইমধ্যে 'মাঠে নেমে' পড়লেন বীরভূমের সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রের জয়ী বিজেপি প্রার্থী কৃষ্ণকান্ত সাহা। বুধবার হঠাৎ করেই সাঁইথিয়া স্টেট জেনারেল হাসপাতালে পৌঁছে যান কৃষ্ণকান্ত। হাসপাতালের চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। রোগীদের পরিষেবা নিয়ে কোনও গাফিলতি যেন না হয়, ২৪ ঘণ্টা চিকিৎসা পরিষেবা সচল থাকে, সেই বিষয়েই হাসপাতাল কর্তৃপক্ষকে বিশেষভাবে নজর দিতে বলেন তিনি। শুধু হাসপাতাল পরিদর্শনেই থেমে থাকেননি তিনি। ওয়ার্ডে গিয়ে রোগীদের সঙ্গেও কথা বলেন। কারও ওষুধ পেতে সমস্যা হচ্ছে কি না, পরিষেবায় কোনও ঘাটতি রয়েছে কি না, তা জানতে চান সরাসরি। আচমকাই বিধায়কের এই সফরে হাসপাতালে শোরগোল পড়ে যায়।

Continues below advertisement

তবে, সবচেয়ে বেশি নজর কাড়ে তাঁর পরবর্তী পদক্ষেপ। হাসপাতালের দেওয়ালে নিজের দু’টি মোবাইল নম্বর লেখা লিফলেট সাঁটিয়ে দেন কৃষ্ণকান্ত সাহা। সেই লিফলেটে স্পষ্ট লেখা রয়েছে, হাসপাতাল সংক্রান্ত কোনও অভিযোগ বা সমস্যা হলে ওই নম্বরে ফোন করলেই ৩০ মিনিটের মধ্যে বিধায়কের প্রতিনিধি হাসপাতালে পৌঁছে যাবেন। দ্রুত সমস্যার সমাধানের আশ্বাসও দেওয়া হয়েছে সেখানে।

বিমান বসুকে আমন্ত্রণের সম্ভাবনা, কাল ব্রিগেডে রাজ্য রাজনীতির আর কাদের নিমন্ত্রণ BJP-র ?

Continues below advertisement

রাজ্যজুড়ে গেরুয়া ঝড়। বিপুল জনাদেশ নিয়ে রাজ্যে নতুন সরকার গঠন আর কিছুক্ষণের অপেক্ষা। তারপরেই পশ্চিবঙ্গে শুরু হয়ে যাবে এক নতুন অধ্যায়। রাজ্যে সরকার চালাতে চলেছে বিজেপি। আগমী পাঁচ বছর কীভাবে রাজ্য পরিচালিত হয় সেদিকে নজর থাকবে রাজ্যবাসীর। তার আগে মন্ত্রিসভায় কারা কারা জায়গা পাবেন তা নিয়ে তৎপরতা শুরু হয়েছে বিজেপি শিবিরে। ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যে এসে তিনি রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করছেন। সেই বৈঠকে হাজির রয়েছেন শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য সহ অন্যরা। সেখানে নতুন মন্ত্রিসভায় কারা জায়গা পাবেন তা নিয়ে একপ্রস্থ আলোচনা হচ্ছে বলে সূত্রের খবর। এরপর বিকালে দলের সব নিবনির্বাচিত প্রতিনিধিদের নিয়ে বৈঠক করবেন শাহ। সেখানে বিজেপির মুখ্যমন্ত্রী কে হচ্ছেন তা নিয়ে চূড়ান্ত জানিয়ে দেওয়া হবে বলে জানা যাচ্ছে। এই পরিস্থিতিতে গোটা রাজ্যের নজর এখন 'শাহি-বৈঠকের' দিকে।