কলকাতা : বিপুল ভোটে জয়লাভ করে পশ্চিমবঙ্গে প্রথমবারের মত সরকার গড়তে চলেছে বিজেপি। এবিপি আনন্দের হাতে এসেছে বিজেপি সরকারের সম্ভাব্য মন্ত্রিসভার তালিকা। কারা কারা হতে পারেন মন্ত্রী? চলুন দেখে নিন -

Continues below advertisement

মন্ত্রী হতে পারেন অগ্নিমিত্রা পাল। মন্ত্রী হতে পারেন রূপা গঙ্গোপাধ্যায়। মন্ত্রী হতে পারেন স্বপন দাশগুপ্ত। মন্ত্রী হতে পারেন অজিত কুমার জানা। মন্ত্রী হতে পারেন শঙ্কর ঘোষ। মন্ত্রী হতে পারেন শারদ্বত মুখোপাধ্যায়। মন্ত্রী হতে পারেন ইন্দ্রনীল খাঁ। মন্ত্রী হতে পারেন দিলীপ ঘোষ। মন্ত্রী হতে পারেন দীপাঞ্জন চক্রবর্তী। মন্ত্রী হতে পারেন জুয়েল মুর্মু। মন্ত্রী হতে পারেন নমন রাই। মন্ত্রী হতে পারেন দীপক বর্মন। মন্ত্রী হতে পারেন বঙ্কিম ঘোষ। মন্ত্রী হতে পারেন সজল ঘোষ। মন্ত্রী হতে পারেন রুদ্রনীল ঘোষ। মন্ত্রী হতে পারেন সুব্রত ঠাকুর। মন্ত্রী হতে পারেন রথীন্দ্রনাথ বসু। মন্ত্রী হতে পারেন জগন্নাথ চট্টোপাধ্যায়। এছাড়াও সম্ভাব্য তালিকায় আরও একাধিক বিজেপি বিধায়ক রয়েছেন। বিধানসভার স্পিকার হতে পারেন তাপস রায়। সম্ভাব্য মন্ত্রিসভার তালিকায় আরও অনেকের নাম নিয়ে জল্পনা তুঙ্গে।                                 

৯ তারিখ বিজেপির মন্ত্রিসভায় কয়েকজন সদস্য শপথ গ্রহণ করবেন। যিনি মুখ্যমন্ত্রী হবেন তিনি শুধু একা শপথ নেবেন না, তাঁর সঙ্গে আরও কিছু মন্ত্রীও শপথ নেবেন। কিন্তু এই ৯ তারিখে কারা শপথ নেবে তার একটা তালিকা তৈরি করা হয়েছে। তবে এই তালিকা তৈরি করার ক্ষেত্রে কিছু জিনিস মাথায় রেখেছে বঙ্গ বিজেপি। এক, সমস্ত অঞ্চলগুলোর যেন প্রতিনিধিত্ব থাকে। দুই, সমস্ত স্তরে, জনজাতির মানুষদের মধ্যে থেকে যেন মন্ত্রী থাকেন সেই দিকে নজর দেওয়া হচ্ছে। তিন, বেশকিছু গুরুত্বপূর্ণ দফতর আছে, যেগুলো সামাল দেওয়ার জন্য শিক্ষিত মানুষের দরকার, শহরের মানুষের দরকার, সেই রকম কিছু মানুষকে বেছে নেওয়া হচ্ছে। শেষ এবং গুরুত্বপূর্ণ যে দিকটি খেয়াল রাখা হচ্ছে সেটা হল, গোটা রাজ্যের প্রতিনিধিদের যাতে মন্ত্রিসভায় সামিল করা যায়। সেই অনুযায়ী একটি সম্ভাব্য তালিকা তৈরি করা হয়েছে। মনে রাখবেন এটাই কিন্তু পুরোপুরি সঠিক নাও হতে পারে। 

Continues below advertisement

সূত্র মারফত জানা গেছে, এই তালিকায় কিছু নাম যুক্তও হতে পারে আবার কিছু নাম বাদও যেতে পারে। যে তালিকাটি সূত্র মারফত প্রকাশ্যে এসেছে সেটি একটি সম্ভাব্য তালিকা।