কলকাতা : পালাবদলের পর এই প্রথমবার তৃণমূল সরকারের প্রশাসনিক কেন্দ্র নবান্ন-য় গেলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। ৯ মে ব্রিগেডে নতুন বিজেপি সরকারের শপথগ্রহণ । তার আগে রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে দেখা করতে গেলেন শমীক। সূত্রের খবর, রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালার কাছে হিংসা রুখতে প্রয়োজনীয় পদক্ষেপের আর্জি জানাবেন শমীক। ভোটের ফল বেরোনোর পর থেকেই শান্তি বজায় রাখার আর্জি জানিয়ে আসছেন বিজেপির নবনির্বাচিত সব বিধায়করা। সেই সঙ্গে শান্তির বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এরই মধ্যে অনেক জায়গায় বিজেপির পতাকা নিয়ে , গেরুয়া আবির মেখে একদল ভাঙচুর, গুন্ডামির কাজে লিপ্ত হচ্ছে বলে খবর আসছে। এই পরিস্থিতিতে  শমীক আগেও প্রশাসনকে অনুরোধ করেছেন,  হিংসার ঘটনা ঘটলে দল না-দেখে ব্যবস্থা নিতে। তিনি মনে করেন, এই জন্যই বাংলার মানুষ বিজেপিকে সুযোগ দিয়েছেন। তিনি দলের কর্মীদেরও শান্ত থাকার নির্দেশ দিয়েছেন। তারপরও কিছু কিছু ঘটনার কথা কানে আসছে। সেই বিষয়েই মুখ্যসচিবের সঙ্গে কথা হতে পারে শমীকের।  এছাড়া, আগামী  ৯ মে নতুন বিজেপি সরকারের শপথগ্রহণ। ব্রিগেডে সকাল দশটায় শপথ অনুষ্ঠান হবে । থাকবেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন।  ব্রিগেডের সেই সভার বিষয়ে কথা হতে পারে বিস্তারিত ভাবে। সেদিন শপথগ্রহণ অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাই নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ জোর দিতেই হবে। শপথগ্রহণ অনুষ্ঠানে থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনও। শনিবার সকাল ১০টায় ব্রিগেডে নতুন বিজেপি সরকারের শপথগ্রহণ হবে। সেই বিষয়েই খুঁটিনাটি কথা  হতে পারে বলে খবর।   

Continues below advertisement

কীভাবে বেছে নেওয়া হচ্ছে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীকে 

পশ্চিমবঙ্গে সরকার গঠনের আগে চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে বিজেপি। বুধবার কলকাতায় পৌঁছনোর কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র। তাঁর সঙ্গে সহকারী পর্যবেক্ষক হিসেবে আসছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। তাঁরাই বেছে নেবেন  মুখ্যমন্ত্রী কে হবেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই বিজেপির সমস্ত জয়ী বিধায়ককে কলকাতায় উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মোট ২০৬ জন জনপ্রতিনিধির কলকাতায় পৌঁছনোর কথা। সবার সঙ্গেই কথা বলবেন অমিত শাহ।               

Continues below advertisement

অন্যদিকে আজ, বুধবারই তৃণমূলের নব নির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলনেত্রীর বাসভবনে বৈঠকে বসবেন তৃণমূলের নব নির্বাচিত বিধায়করা। জানা যাচ্ছে, এদিনের বৈঠকের ঠিক হতে পারে বিরোধী দলনেতা কে হবেন। 

আরও পড়ুন: IPAC কোথায়? প্রার্থী বাছার মাপকাঠি কী ছিল? বিস্ফোরক তৃণমূলের প্রাক্তন বিধায়ক সৌরভ