কলকাতা: বঙ্গ ভোট একেবারে দোরগোড়ায়। ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট। হাতে আর মাত্র ৯ দিন বাকি। আর এর মধ্যে সোমবার রাতে এমন এক ঘটনা ঘটেছে যা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। কয়লা কেলেঙ্কারি মামলার তদন্তে নেমে I-PAC-এর অন্যতম পরিচালক ও সহ-প্রতিষ্ঠাতা বিনেশ চান্দেলকে গ্রেফতার করেছে ইডি। ১০ দিনের ED হেফাজত হয়েছে তাঁর। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তুমুল রাজনৈতিক তরজা। 

Continues below advertisement

তদন্তে নেমে ED জানতে পারে আইপ্যাকের সঙ্গে 'হাওয়ালা' লেনদেনের যোগসূত্র রয়েছে। পশ্চিমবঙ্গে কয়লা পাচারের ২০ কোটি টাকা গিয়েছিল I-PAC-র কাছে। ঠিক এই অভিযোগে বিনেশ চান্দেলকে গ্রেফতারের পর এবার ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটির (আই-প্যাক) সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রতীক জৈনের ভাই পুলকিত জৈন ও প্রতীক জৈনের স্ত্রীকে ডেকে পাঠাল ইডি। তবে এই ঘটনা নিয়ে তৃণমূল কটাক্ষ করে বিজেপিকে। ভোটের আগে এই গ্রেফতারি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, ''এটি গণতন্ত্র নয়—এটি স্রেফ ভীতিপ্রদর্শন।'' 

অভিষেকের পাশাপাশি চন্দ্রিমা ভট্টাচার্যও বিজেপিকে নিশানা করে কড়া ভাষায় আক্রমণ শানালেন। পাল্টা দিলেন শুভেন্দুও। সাংবাদিক বৈঠক করে চন্দ্রিমা জানান, '' ED নামক শব্দটি আসলে ডেসপারেট। মানে যা ইচ্ছে তাই করব একটা ভাব আর কি। ED শব্দের অর্থের পুরো টার্মটাই পরিবর্তন করে দিয়েছে। যেটা গণতন্ত্রের প্রতি সুখকর নয়। নির্বাচন কমিশনকে একদিকে ব্যবহার করা আর তার নিরপেক্ষতাকে পুরো ধ্বংস করে দেওয়া। আর ঠিক আরেক দিকে এই ED ও বাকি নিরপেক্ষ সংস্থাগুলোকে নিজের কাজে ব্যবহার করা। দুটো মিলেমিশে এমন হয়েছে যে, বুঝতে পেরে গেছে হার নিশ্চিত। আর হার নিশ্চিত বলে ময়দানে লড়াইয়ের ক্ষমতা নেই। ''

Continues below advertisement

হার নিশ্চিত ভেবে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করা হচ্ছে এমন অভিযোগ জানান চন্দ্রিমা ভট্টাচার্য। অন্যদিকে ED সূত্রে খবর, ২ এপ্রিল ভিনেশ চান্ডেলের দিল্লির বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থা ED।বেআইনি লেনদেনের অভিযোগ ওঠে তাঁরা বিরুদ্ধে। পশ্চিমবঙ্গে কয়লা পাচারের ২০ কোটি টাকা গিয়েছিল I-PAC-র কাছে। সেই অভিযোগের সূত্র ধরেই I-PAC-এর কর্তা গ্রেফতার করে সংস্থা। ১০ দিনের ED হেফাজত হয়েছে তাঁর। তবে এই বিষয় নিয়ে শুভেন্দু অধিকারী জানান, '' সবাই জানে। কয়লার টাকা হাওয়ালার মাধ্যমে নিয়েছিল গোয়া নির্বাচনে। সবাই জানে এটা, নতুন কিছু নেই। যেটা হল দেরিতে হল।''