কলকাতা: ২০২৬ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ আজ। আর সেই পরীক্ষায় বিরাট আসন নিয়ে জয়ী হওয়ার অপেক্ষায় বিজেপি। এরই মধ্যে চুঁচুড়ায় পরাজিত হলেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। বিদায়ী বিধায়ক অসিত মজুমদারের বদলে দেবাংশুকে প্রার্থী করায় সেখানে এক প্রকার কোন্দল দেখা দিয়েছিল। আর এরই মধ্যে জানা গেলে চুঁচুড়ায় পরাজিত হলেন তৃণমূল প্রার্থী।
আরও পড়ুন: ভবানীপুরে গণনা কেন্দ্রের বাইরে উদযাপন, গেরুয়া আবিরে উচ্ছ্বাসে মাতলেন বিজেপি নেতা শাহ আলম!
প্রসঙ্গত, এবারের নির্বাচনে সব থেকে বেশি গণনা হবে চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে। সেখানে গণনা হবে ২৭ রাউন্ড। সব থেকে কম রাউন্ড গোনা হবে মেটিয়াবুরুজ, সপ্তগ্রাম ও বীজপুরে। এখানে মোট গোনা হবে ১০ রাউন্ড। পশ্চিমবঙ্গের বিধানসভায় মোট সদস্য সংখ্যা ২৯৪. এর মধ্যে ফলতা বিধানসভায় বাতিল হয়েছে নির্বাচন। ফলে ইতিমধ্যে গণনা চলছে রাজ্যের ২৯৩ আসনে। আর সেখানেই এই ফলে সামনে এসেছে।
উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে ভোট হয়েছে ২ দফায়। গত ১৫ মার্চ ভোট ঘোষণা করে ভারতের নির্বাচন কমিশন (Election Commission Of India)। আর নির্বাচন কমিশনের নির্ঘণ্ট মেনে গত ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন হয় পশ্চিমবঙ্গে। সেই দফায় ১৬ জেলার ১৫২ কেন্দ্রে হয় ভোট গ্রহণ। ভোটাধিকার প্রয়োগ করেন প্রায় ৩ কোটি ৬১ লক্ষ মানুষ। দ্বিতীয় দফার ভোট গ্রহণ হয় ২৯ এপ্রিল, বুধবার। সেই দফায় নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন রাজ্যের ৭ জেলার ১৪২ কেন্দ্রের ভোটার। অবশেষে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ভোট গণনা আজ, ৪ মে।
আরও পড়ুন: সাখাওয়াত মেমোরিয়ালে যেতেই মমতা ও শুভেন্দু, দুজনের হাত থেকেই মোবাইল নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের!
