Purba Bardhaman All Constituencies Results 2026 : পশ্চিমবঙ্গের গদিতে কে বসছে ,তা পরিষ্কার হযে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। কোন দিকে জনমত ? (West Bengal Assembly Election 2026 Result) রাজ্যে পরিবর্তন না প্রত্যাবর্তন, কোথায় রায় দিয়েছে মানুষ, তা বলে দেবে ভোটবাক্স। SIR পরবর্তী বাংলায় এবার ঢল নেমেছিল ভোটের লাইনে। বিজেপি দাবি করেছে, রাজ্যে এবার হিংসামুক্ত নির্বাচন হয়েছে, মানুষ তার ভোট দিতে পেরেছে, তাই গেরুয়া জয় নিশ্চিত। যদিও একই দাবি করেছে শাসক দল তৃণমূলও। তাদের মতে, আগের মতো পূর্ব বর্ধমানে এবার তাদের জয় নিশ্চিত। শীঘ্রই পরিষ্কার হয়ে যাবে সব হিসেব, নজরে রাখুন রেজাল্টের আপডেট (Purba Bardhaman all constituencies Results 2026)।
রাজ্যে বিপুল সংখ্য়ক ভোট দান
শুধু শতাংশের হিসাবে নয়, রেকর্ড তৈরি হয়েছে ভোটদাতার সংখ্যাতেও। ২০২১-এর বিধানসভা ভোটের তুলনায় ২০২৬-এ ভোটার সংখ্যা ৫১ লক্ষ কমলেও, গতবারের তুলনায় এবার প্রায় ৩১ লক্ষ ভোট বেশি পড়েছে। বিশেষজ্ঞদের মতে, এর অন্য়তম কারণ, SIR-এর পর ভোটদানে তৈরি হওয়া প্রবল আগ্রহ এবং SIR-এর পর ভোট না দিলে নাম বাদ যেতে পারে, এই উদ্বেগ। তাই ভিনরাজ্য এমনকী বিদেশ থেকেও দলে দলে মানুষ এসে ভোট দিয়েছেন। যাঁরা বহুদিন ভোট দেননি, তাঁরাও এবার ভোট দিয়েছেন। দ্বিতীয়ত, এবার ভোট হয়েছে মোটামুটি শান্তিতে। বুথে গন্ডগোল হয়নি। এলাকাতেও গন্ডগোলও ছিল নগণ্য। তাই বিপুল সংখ্য়ক ভোটার বুথমুখী হয়েছেন।
এবার কোন পক্ষে রায় দেবে পূর্ব বর্ধমান ?
জেলার রাজনৈতিক অতীত বলছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে দারুণ ফল করেছিল তৃণূমূল। তবে এবার কী হবে তা নিয়ে ধন্দে রয়েছে খোদ জেলাবাসী। তার অন্যতম কারণ SIR । ভোট না দিলে নাম কেটে যাওয়ার আশঙ্কায় এবার অনেকেই ভোটের লাইনে দাঁড়িয়েছেন। নির্বাচন কমিশনের কড়াকড়ির জেরে নির্বিঘ্নে ভোট দিতে পেরেছেন মানুষজন। সামান্য কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া, সেভাবে এবার দেখা যায়নি ভোটের হিংসা। তৃণমূলের দাবি, সাধারণ মানুষের সঙ্গে সারা বছরে যোগাযোগ রাখা ও কল্যাণমূলক প্রকল্পের কারণে এবারও তারাই ক্ষমতায় ফিরবে। যদিও বিজেপি ছাড়াও সিপিএম, কংগ্রেস বলছে অন্য় কথা। বিরোধীদের দাবি, শাসক দলের শাসানি উপেক্ষা করে কড়া নিরাপত্তা থাকায় এবার নিজের ভোট নিজে দিতে পেরেছেন জেলাবাসী। ফলেও তার প্রভাব দেখা যাবে। তবে যে যাই বলুক, আর কিছুক্ষণের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে সব হিসেব।
পূর্ব বর্ধমান
| বিধানসভা কেন্দ্র | কে এগিয়ে | কে পিছিয়ে | |
| খণ্ডঘোষ | নবীনচন্দ্র বাগ (টিএমসি) | গৌতম ধারা (বিজেপি) | |
| বর্ধমান দক্ষিণ | মৌমিতা বিশ্বাস মিশ্র (বিজেপি) | খোকন দাস (টিএমসি) | |
| রায়না (এসসি) | মন্দিরা দলুই (টিএমসি) | সুভাষ পাত্র (বিজেপি) | |
| জামালপুর (এসসি) | অরুণ হালদার (বিজেপি) | ভূতনাথ মালিক (টিএমসি) | |
| মন্তেশ্বর | সৈকত পাঁজা (বিজেপি) | সিদ্দিকুল্লা চৌধুরী (টিএমসি) | |
| কালনা (এসসি) | সিদ্ধার্থ মজুমদার (বিজেপি) | দেবপ্রসাদ বাগ (টিএমসি) | |
| মেমারি | মানব গুহ (বিজেপি) | রাসবিহারী হালদার (টিএমসি) | |
| বর্ধমান উত্তর (এসসি) | নীতিশকুমার মালিক (টিএমসি) | সঞ্জয় দাস (বিজেপি) | |
| ভাতার | কারফা সৌমেন (বিজেপি) | কোনার শান্তনু (টিএমসি) | |
| পূর্বস্থলী দক্ষিণ | প্রাণকৃষ্ণ তপাদার (বিজেপি) | স্বপন দেবনাথ (টিএমসি) | |
| পূর্বস্থলী উত্তর | গোপাল চট্টোপাধ্যায় (বিজেপি) | বসুন্ধরা গোস্বামী (টিএমসি) | |
| কাটোয়া | কৃষ্ণ ঘোষ (বিজেপি) | রবীন্দ্রনাথ চ্যাটার্জি (টিএমসি) | |
| কেতুগ্রাম | অনাদি ঘোষ (বিজেপি) | শেখ শাহনওয়াজ (টিএমসি) | |
| মঙ্গলকোট | অপূর্ব চৌধুরী (টিএমসি) | শিশির ঘোষ (বিজেপি) | |
| আয়ুশগ্রাম (এসসি) | কলিতা মাজি (বিজেপি) | শ্যামাপ্রসন্ন লোহার (টিএমসি) | |
| গলসি (এসসি) | রাজু পাত্র (বিজেপি) | অলোক কুমার মাঝি (টিএমসি) |
