রুমা পাল, কলকাতা : প্রথম দফা নির্বাচনের আগে এক রাতে ১৩৫ জন দাগি অপরাধী পুলিশের জালে। চার জেলা থেকে ১৩৫ জনকে গ্রেফতার করা হল। কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকে একরাতে নজিরবিহীন এই গ্রেফতারি। কোন কোন থানায় কারা দাগি, খোঁজ নিয়ে গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছিল। ভোটের আগে দাগি অপরাধীদের বিরুদ্ধে এর আগে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলেছিল নির্বাচন কমিশন। তারপরেই শতাধিক গ্রেফতারি। Bengal First Phase Election

Continues below advertisement

অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে তৎপর নির্বাচন কমিশন। গত শনিবার পুলিশ আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছিল নির্বাচন কমিশন। সেই বৈঠকে অশান্তির ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে বিধিভঙ্গের অভিযোগে কলকাতা পুলিশের এক কর্মীকে সাসপেন্ড করে লালবাজার। West Bengal Election 2026

অতীতে ভোটে অশান্তিতে যুক্তদের কেন গ্রেফতার করা হচ্ছে না ? অশান্তি হলেই দ্রুত পদক্ষেপ করতে হবে। পদক্ষেপে দেরি হলে রেয়াত নয়। একদিকে পদক্ষেপ না করায় প্রশ্ন । অন্যদিকে কড়া নির্দেশ এবং তা পালন না হলে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি। প্রথম দফা ভোটের আগে, শনিবার পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকে এমনই নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। Election Commission

Continues below advertisement

২৩ এপ্রিল, বৃহস্পতিবার রাজ্য়ে প্রথম দফায় ১৬ জেলার ১৫২ আসনে ভোটগ্রহণ হবে। তার আগে ওইদিন পুলিশের IC, OC, SP, CP-সহ আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন CEO মনোজ কুমার আগরওয়াল। সূত্রের খবর, সেখানে অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন তিনি। বলা হয়, অস্ত্র, বোমা, গুলি উদ্ধারে নজরদারি আরও বাড়াতে হবে। বোমা উদ্ধার হলে দ্রুত তা নিষ্ক্রিয় করে দিতে হবে। অশান্তির কোনও ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেয় নির্বাচন কমিশন। একইসঙ্গে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, পদক্ষেপ করতে দেরি হলে কাউকে রেয়াত করা হবে না।

বৈঠকে কমিশন প্রশ্ন তোলে, অতীতে ভোটের দিন যাদের বিরুদ্ধে অশান্তিতে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে, তাদের কেন গ্রেফতার করা হচ্ছে না ? প্রত্যন্ত এলাকায় বুথে পৌঁছতে পুলিশকে মোটরবাইক ব্যবহারের নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে ওইদিনই কলকাতা পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। Suvendu Adhikari