রুমা পাল, ফলতা : ফলতায় EVM-এ কারচুপির অভিযোগে নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তর রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, রিপোর্টে বলা হয়েছে, ভোটের দিন সকালে ফলতার একাধিক বুথের ক্যামেরাই বন্ধ করা দেওয়া হয়েছিল। দুপুর একটা নাগাদ 'টেপ রিভুমড' বলে তথ্য দিয়ে জানান প্রিসাইডিং অফিসার। তার মধ্যে ৫৮% ভোট পড়ে গেছিল ফলতায়। তবে, ফলতায় পুনর্নির্বাচন হবে কিনা তা নিয়ে শুক্রবার রাত পর্যন্ত কিছু জানায়নি নির্বাচন কমিশন। কিন্তু কী হবে ফলতা নির্বাচন নিয়ে সিদ্ধান্ত ?
ফলতায় রিপোল হতে পারে কীভাবে ?
এখন কী কী সিদ্ধান্ত হতে পারে ফলতা উপনির্বাচন নিয়ে। নানারকম সম্ভাবনার কথা উঠে আসছে। শোনা যাচ্ছে, ফলতা নিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত নিতে পারে কমিশন। আজ হচ্ছে না ফলতায় একটিও রি-পোল। তবে ফলতার পুনর্নিবাচন হতে পারে গণনার পরেও। আইন অনুযায়ী গণনার পরেও পুনর্নির্বাচন করতে পারে কমিশন। সেই আইন প্রয়োগ করতে পারে কমিশন। আবার ফলতায় রিপোল হতে পারে গণনার আগের দিনও। রবিবারও রিপোল করাতে পারে কমিশন। ফলতা নিয়ে গতকাল রিপোর্ট পাঠানো হলেও এখনো কোনও সিদ্ধান্ত না হওয়ায় শেষে এমন সিদ্ধান্ত নিতে পারে কমিশন।
২৩টা বুথে পুনর্নির্বাচনের দাবি করেছিল বিজেপি। ফলতা নিয়ে বিজেপির অভিযোগের পরই তৎপর হন খোদ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তাঁর নির্দেশেই স্ক্রুটিনির কাজ তদারকির জন্য় বৃহস্পতিবার সোজা ডায়মন্ড হারবারে পৌঁছে যান নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। আর শুক্রবার তাঁর রিপোর্টেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। সূত্রের দাবি, বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তর রিপোর্ট বলা হয়েছে ভোটের দিন সকালে ফলতার একাধিক বুথের ক্যামেরাই বন্ধ করা দেওয়া হয়েছিল। নেটওয়ার্কের কারণে সেই তথ্য আসেনি নির্বাচন কমিশনের কন্ট্রোল রুমে। দুপুর একটা নাগাদ 'টেপ রিভুমড' বলে তথ্য দিয়ে জানান প্রিসাইডিং অফিসার। তার মধ্যে ৫৮% ভোট পড়ে গেছিল ফলতায়। শুক্রবারও ফলতায় পুনর্নির্বাচনের দাবি জানান শুভেন্দু অধিকারী। ভোটের দিন EVM-এ টেপ লাগিয়ে রাখার এই ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করেন বিজেপির IT সেলের প্রধান অমিত মালব্য। এখন দেখার কমিশন এই বিষয়ে কী সিদ্ধান্ত নেয়।
আরও পড়ুন : স্ট্রং রুমের ভিতর থেকে তৃণমূল কর্মীদের ফেসবুক লাইভ, জয় বাংলা স্লোগান! ক্ষোভে ফেটে পড়লেন বিজেপি প্রার্থী
