কলকাতা: আগামী পাঁচ বছর কার হাতে থাকবে পশ্চিমবঙ্গ, আর কয়েক ঘণ্টার মধ্যেই তা পরিষ্কার হয়ে যাবে। এবারে মূল লড়াই তৃণমূল এবং বিজেপি-র মধ্যে। রাজ্যে পরিবর্তন ঘটবে, না তৃণমূলের প্রত্যাবর্তন ঘটবে, সেই নিয়ে জল্পনা কল্পনা অব্য়াহত। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দুই পক্ষই। পাশাপাশি, তবে ভোটগণনার একদিন আগেও তৎপরতা তুঙ্গে। স্ট্রং রুমের নিরাপত্তা থেকে খুঁটিনাটির উপর নজর রাখছেন দুই দলের নেতারা। রবিবার ভবানীপুরে দেখা গেল রাজ্যের বিদায়ী মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিমকেও। চতুর্থবারের জন্য তৃণমূলই রাজ্যে ক্ষমতায় ফিরছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ই মুখ্যমন্ত্রী হচ্ছেন বলে দাবি তাঁর। (Firhad Hakim on Election Result)

Continues below advertisement

রবিবার দুপুরে ভবানীপুরে ঘুরতে দেখা গেল ফিরহাদকে। জানালেন, স্ট্রং রুমের নিরাপ্ততা পরিদর্শনে বেরিয়েছেন তিনি। ভবানীপুরে তৃণমূলের প্রার্থী দলনেত্র্রী মমতা। এদিন সাখাওয়াত থেকে বালিগঞ্জ গভর্নমেন্ট, ডেভিড হেয়ারেও যান ফিরহাদ। বলেন, "স্ট্রং রুমের নিরাপত্তা...আমাকে তো ঢুকতে দেবে না! এজেন্টরা বলছে, এখনও পর্যন্ত সিসিটিভি-তে ঠিক আছে। দিনরাত মনিটরের সামনে বসে নজর রাখছে আমাদের লোকজন।" (TMC News)

আরও পড়ুন: ‘বিজেপি সরকার গড়েই ফেলেছে, বাকি শুধু…’, ভোটগণনার আগেই ঘোষণা অর্জুন সিংহের

Continues below advertisement

এদিন ডেভিড হেয়ারে এবং বালিগঞ্জ গভর্নমেন্টেও যান ফিরহাদ। জানান, সিসিটিভি ফুটেজের উপর নজর রাখা হচ্ছে। বাইরে লোক রয়েছে তাঁদের। সিসিটিভিতে এখনও সব ঠিক আছে বলেই জানতে পেরেছেন। কিন্তু কাল ফলঘোষণা নিয়ে কি চাপা উত্তেজনা কাজ করছে? কোনও চিন্তা আছে কি? ফিরহাদের সাফ জবাব, "মমতা বন্দ্যোপাধ্য়ায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন। ৬ না, ৭ তারিখে নেবেন (শপথ), সেটা ওঁর ব্যাপার। তবে মমতা বন্দ্য়োপাধ্যায়ই মুখ্যমন্ত্রী হচ্ছেন। আগের থেকে বেশি মার্জিনে, বেশি আসন নিয়ে ক্ষমতায় আসছে তৃণমূল।"

SIR-এর পর এই প্রথম নির্বাচন রাজ্যে। বিজেপি-ও সর্বশক্তিতে ঝাঁপিয়ে পড়েছে। কোনও চিন্তার কারণ আছে কি? ফিরহাদ বলেন, "টেনশন হয় না। সারা বছর মানুষের সঙ্গে থাকি। সারা বছর লেখাপড়া করছি। পরীক্ষার দিন রেজাল্ট নিয়ে চিন্তা করব কেন? মানুষের সেবা না করলে, হঠাৎ এল চিন্তা হতো। সারা বছর পরিষেবা দিয়েছি। অন্য দলের ব্যাপারে কিছু বলতে চাই না। কিন্তু আমরা সারা বছর মানুষকে পরিষেবা দিয়েছি। একদিনের জন্য প্রতিদান চাইব।" 

আরও পড়ুন: ‘EVM-এ ৭০% চার্জ থাকলে বুঝতে হবে…’ তৃণমূলের কাউন্টিং এজেন্টদের সতর্ক করলেন অভিষেক, কত আসন পাবে দল? বললেন…

ভোটগণনার আগে তৃণমূলের অন্দরে তৎপরতা তুঙ্গে। গতকালই দলের কাউন্টিং এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। সেখানে সবার আগে এজেন্টদের গণনাকেন্দ্রে পৌঁছে যেতে বলা হয়। একেবারে সামনের আসনে বসে, EVM-এর দিকে কড়া নজর রাখতে বলেন অভিষেক। তিনি জানান, EVM-এ ব্য়াটারির চার্জ ৭০ শতাংশের বেশি হলে, বুঝতে হবে মেশিন নতুন। পোস্টাল ব্যালটকেও গুরুত্ব দিতে হবে। ব্যবধান কম দেখলে পুনর্গণনার দাবি জানাতে হবে। পাশাপাশি, দলের তরফে নির্দেশ না এলে, সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত গণনাকেন্দ্র ছাড়া যাবে না বলেও জানানো হয়েছে।