সোশ্যাল মিডিয়া এখন অনেকাংশেই মানুষের মনের আয়না। মানুষ কী ভাবছে, কী চাইছে - সেইসব ভাবনার প্রতিফলন এখন পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। তাই তাই খবরের শিরোনামে থাকা সাম্প্রতিক ইস্যুগুলি নিয়ে ঘণ্টাখানেক সঙ্গে সুমন - অনুষ্ঠানে একটি 'পোল সেগমেন্ট' রাখা হয়।
কোথায় পাওয়া যায় পোল-এর প্রশ্ন
পোল-এর প্রশ্নগুলি আগে ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয় ( @sangesuman2025 ) । একই ভাবে তা পোস্ট করা হয় ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম, থ্রেড-এ। প্রশ্নের উত্তর দেন দর্শকরা। আর জি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় আদালতের নতুন নির্দেশ নিয়ে একটি প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় রাখা হয়েছিল । সেখানে সোশ্যাল মিডিয়ায় যা প্রতিক্রিয়া উঠে আসে, তা তুলে ধরা হয় ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানের পোল সেগমেন্টে। এখন প্রত্যেকে জানেন, ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড, সবজায়গায় তারা মন্তব্য পাঠাতে পারেন।
কী প্রশ্ন নিয়ে আলোচনা গতকাল ৯ এপ্রিল সোশাল মিডিয়ায়, প্রশ্ন রাখা হয়েছিল - হুমায়ুন কবীরের ভাইরাল ভিডিও ভোটের অঙ্কে প্রভাব ফেলবে? এবং হুমায়ুন কবীর বলছেন, AI দিয়ে তৈরি ভিডিও ছড়িয়ে তাঁকে অপদস্থ করার চেষ্টা। এই অভিযোগের সঙ্গে আপনি সহমত?
দেখে নিন এই প্রশ্নের উত্তরে সোশ্যাল মিডিয়ায় ( ইউ টিউবে) কী প্রতিক্রিয়া দিল মানুষ । কিন্তু তার আগে একবার ঘটনার প্রেক্ষাপটে চোখ বুলিয়ে নেওয়া যাক।
- ঘটনার প্রেক্ষাপট আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীরের একটি স্টিং ভিডিও সামনে এনেছে তৃণমূল। যেখানে বিজেপির সঙ্গে হুমায়ুন কবীরের ‘গোপন আঁতাঁতে’র অভিযোগ তুলেছে তারা। তৃণমূলের প্রকাশ করা এই ভিডিওতে এক হাজার কোটি টাকা চাইতে শোনা যাচ্ছে আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানকে। যেখানে হুমায়ুন কবীর এবং বিজেপির মধ্যে ‘গোপন আঁতাঁতে’র অভিযোগ করা হচ্ছে। ভিডিও সামনে এনে তৃণমূলের দাবি, ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে, ভোটের রাজনীতি করেছেন হুমায়ুন। উনিশ মিনিট এক সেকেন্ডের ভিডিওতে শুভেনদু অধিকারী মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নাম শোনা যাচ্ছে। যদিও, পাল্টা একে AI ভিডিও বলে দাবি করেছেন হুমায়ুন কবীর। এখন দেখে নিই মানুষ কী উত্তর দিয়েছে পোল- এ এখনও অবধি।
- হুমায়ুন কবীরের ভাইরাল ভিডিও ভোটের অঙ্কে প্রভাব ফেলবে?
- প্রভাব ফেলবে ২৪ শতাংশ
- প্রভাব ফেলবে না ৭১ শতাংশ
- জানি না ৪ শতাংশ
- হুমায়ুন কবীর বলছেন, AI দিয়ে তৈরি ভিডিও ছড়িয়ে তাঁকে অপদস্থ করার চেষ্টা। এই অভিযোগের সঙ্গে আপনি সহমত?
- হ্যাঁ ৭২ শতাংশ
- না ২৩ শতাংশ
- জানি না ৫ শতাংশ
