কলকাতা : পশ্চিম এশিয়ার পরিস্থিতি যাই হোক না কেন, হরমুজের ভবিষ্যৎ যাই হোক না কেন, এখনও পর্যন্ত ভারতে রান্নার গ্যাস নিয়ে কোনও আকাল নেই। এ কথা বারবার আশ্বাস দিচ্ছে কেন্দ্রীয় সরকার। আজ শুক্রবার, ১০ এপ্রিল, দেশের এলপিজি (LPG) সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, পশ্চিম এশিয়ার পরিস্থিতি অশান্ত থাকলেও আমাদের দেশে জ্বালানির সরবরাহে কোনও ঘাটতি নেই। বিশেষ করে কলকাতা ( Kolkata ) -সহ দেশের বড় শহরগুলিতে গ্যাসের দাম স্থিতিশীল রয়েছে।
কলকাতায় LPG-র দাম স্থির
শুক্রবার কলকাতায় ১৪.২ কেজির গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম রয়েছে ₹৯৩৯.০০। অন্যদিকে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ₹২,২০৮.৫০। উল্লেখযোগ্যভাবে, গার্হস্থ্য সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি, তবে বাণিজ্যিক সিলিন্ডারের ক্ষেত্রে আগের তুলনায় কিছুটা বৃদ্ধি দেখা গিয়েছে।
দেশের অন্যান্য মেট্রো শহরে LPG-র দাম
দেশের অন্য শহরেও একই চিত্র দেখা যাচ্ছে। গার্হস্থ্য সিলিন্ডারের দাম অপরিবর্তিত আপাতত। কিন্তু বাণিজ্যিক সিলিন্ডারের দামে বৃদ্ধি হয়েছে।
নয়া দিল্লি: ₹৯১৩ (গার্হস্থ্য), ₹২,০৭৮.৫০ (বাণিজ্যিক)মুম্বই: ₹৯১২.৫০, ₹২,০৩১.০০চেন্নাই: ₹৯২৮.৫০, ₹২,২৪৬.৫০বেঙ্গালুরু: ₹৯১৫.৫০, ₹২,১৬১.০০হায়দরাবাদ: ₹৯৬৫.০০, ₹২,৩২০.৫০
সরবরাহ নিয়ে আশ্বাস সরকারের
ভারত সরকার জানিয়েছে, পশ্চিম এশিয়ার ভূ-রাজনৈতিক উত্তেজনা সত্ত্বেও দেশে এলপিজি, পেট্রোল বা ডিজেলের কোনও ঘাটতি নেই। সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং নাগরিকদের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের দাবি, এলপিজি সরবরাহ ব্যবস্থা এখন অনেক বেশি ডিজিটাল ও স্বচ্ছ হয়েছে। এখন প্রায় ৯৫% বুকিং অনলাইনে করা হয়। ৯১% ডেলিভারি ডিএসি (DAC)-এর মাধ্যমে সম্পন্ন হয়। এর ফলে সিলিন্ডার চুরি বা কালোবাজারি অনেকটাই কমেছে বলে মনে করছে সরকার।
কালোবাজারির বিরুদ্ধে কড়া পদক্ষেপ
সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, কালোবাজারি রুখতে প্রতিদিন প্রায় ৪,০০০ অভিযান চালানো হয় এবং প্রায় ১,০০০ সিলিন্ডার বাজেয়াপ্ত করা হচ্ছে। সরকার স্পষ্ট জানিয়েছে, কোনও ধরনের অনিয়ম বা কালোবাজারির বিরুদ্ধে তৎক্ষণাৎ কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কীভাবে LPG সিলিন্ডার বুক করবেন?
গ্রাহকরা এখন খুব সহজেই অনলাইনে বা ফোনের মাধ্যমে গ্যাস বুক করতে পারেন।
Indane Gas:
WhatsApp: 7588888824Missed Call: 8454955555App: Indian Oil One
Bharat Gas:
WhatsApp: 1800 22 4344Missed Call: 7710955555App: Hello BPCL
বর্তমানে দাম স্থির থাকলেও আন্তর্জাতিক পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্র। তবে আপাতত কলকাতা সহ গোটা দেশে LPG সরবরাহ ও দাম—দু’টিই নিয়ন্ত্রণে রয়েছে।
