কলকাতা:ED-র তলবে হাজিরা দিলেন না I-PAC-এর ডিরেক্টর ঋষি রাজ। আজ দিল্লিতে ED-র সদর দফতরে তলব করা হয়েছিল তাঁকে। ED-দফতরে হাজিরা না দেওয়ায় তাঁকে ফের সমন পাঠাতে পারে ED। এই মামলার সঙ্গে যুক্ত বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখছে ED।
আরও পড়ুন, বেলডাঙা মামলায় ১৫ অভিযুক্তর জামিনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে NIA
আইপ্যাকের সঙ্গে তৃণমূলের সম্পর্ক ফিকে হয়ে যাচ্ছে ?
এদিকে গতকাল তৃণমূল কংগ্রেসের পরমর্শদাতা বা ভোট কুশলী সংস্থা, আইপ্যাক পশ্চিমবঙ্গে কাজ বন্ধ করে দিচ্ছে, এমন খবরে তোলপাড় পড়ে যায়। ডেকান হেরাল্ড সংবাদ মাধ্যম, তাঁদের খবর অনুযায়ী, ইতিমধ্যেই দিল্লি থেকে কলকাতাকে জানিয়ে দেওযা হয়েছে যে, ২০ দিনের ছুটিতে যেতে বলা হেয়ছে আইপ্যাক কর্মীদের। এদিকে দোরগড়ায় ভোট, ঠিক তার আগেই কেন আইপ্যাক কর্মীদের দীর্ঘ ছুটিতে পাঠানো হচ্ছে, এনিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। তবে কি আইপ্যাকের সঙ্গে তৃণমূলের সম্পর্ক ফিকে হয়ে যাচ্ছে ? আইপ্যাক কাজ বন্ধ করে দিচ্ছে এরাজ্যের জন্য ? প্রশ্ন উঠেছে। ওই প্রতিবেদনে এটাও দাবি করা হয়েছে, ১১ মে পরিস্থিতি পর্যালোচনা করা হবে।
"তুমি আমাদের এজেন্সিগুলিকে বলছো, যারা আমাদের পার্টির কাজ করে, বাংলা ছেড়ে চলে যাও, কেন ? " প্রশ্ন মমতার
এদিকে এই খবর প্রকাশ্যে আসার পর, প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছে, তুমি আমাদের এজেন্সিগুলিকে বলছো, যারা আমাদের পার্টির কাজ করে, বাংলা ছেড়ে চলে যাও, কেন ? ' প্রশ্ন তোলেন মমতা। এদিকে রাজ্যে ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল বিধানসভা নির্বাচন। সেক্ষেত্রে ১১ মে নতুন সরকার তৈরি হয়ে যাবে। শপথ নেওয়া হয়ে যাবে মুখ্যমন্ত্রী পদেও। আর সেখানেই প্রশ্ন উঠেছে, তৃণমূল কংগ্রেসের যে পরমর্শদাতা বা ভোট কুশলী সংস্থা, আইপ্যাকের অফিসে ইডি হানা দিয়েছিল, দিল্লি থেকে আইপ্্যাকের ডিরেক্টর ও সহ প্রতিষ্ঠাতা, ভিনেশ চান্ডেলকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এখানে্ই শেষ নয়, পশ্চিমবঙ্গে দায়িত্ব প্রাপ্ত পদে যে প্রতীক জৈন রয়েছে, তার বাড়ি ও অফিসেও অভিযান চালিয়েছে কেন্দ্রীয় সংস্থা এবং তল্লাশীর দিন মুখ্যমন্ত্রীর চলে যাওয়া, পুরো বিষয়টা এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন। এমন এখ প্রেক্ষাপটে আইপ্যাক কাজ বন্ধ করে দিল ? এই খবরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
